শচীন ও কোহলিদের রেকর্ডে ভাগ বসালেন রোহিত শর্মা

চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মালিক হয়েছেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়।

শনিবার (৬ ডিসেম্বর) সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৫ রান করেছেন রোহিত শর্মা। ৭ চার ও ৩ ছক্কার ইনিংসটি থেমেছে মহারাজের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে। সেঞ্চুরি থেকে ২৫ রান দূরে আউট হওয়ার আক্ষেপ থাকলেও এই ৭৫ রানেই ২০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রোহিত।



পুরো বিশ্বের মধ্যে ২০ হাজার আন্তর্জাতিক রান করা ১৪তম ব্যাটার রোহিত। আর তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠেছেন ১৩তম স্থানে। আজকের ৭৫ রানের ইনিংসে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে। ৩ ফরম্যাট মিলিয়ে এবিডির রান ২০ হাজার ১৪। আজকের ৭৫ রানে রোহিতের রান হয়েছে ২০ হাজার ৪৮।

২০ হাজার রানে রোহিতের সঙ্গে কোহলি, শচীন, দ্রাবিড় এবং ডি ভিলিয়ার্স ছাড়াও আছেন কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, মাহেলা জয়বর্ধনে, জ্যাক ক্যালিস, ব্রায়ান লারা, জো রুট, সানাথ জয়সুরিয়া, শিব নারায়ণ চন্দরপল এবং ইনজামাম উল হক।

এদিকে, রোহিতের অনবদ্য ইনিংসে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ভারত। প্রোটিয়াদের দেয়া ২৭১ রান তাড়া করতে নেমে ৬২ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে ভারত। রোহিতের মতো ফিফটির দেখা পেয়েছেন কোহলিও। ৪৫ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন তিনি। আর সেঞ্চুরির দেখা পেয়েছেন যশস্বী জয়সওয়াল। ১২১ বলে ১১৬ রান করেছেন তিনি।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026