সহজ জয়ে ২য় স্থানে অটুট রইল ম্যানচেস্টার সিটি

দিনের প্রথম ম্যাচে দারুণ জয়ে অ্যাস্টন ভিলা দ্বিতীয় স্থানে উঠলেও, তাদের সেখানে থাকতে দিল না ম্যানচেস্টার সিটি। পরের ম্যাচেই সান্ডারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে আগের অবস্থানে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে সিটি।

রুবেন দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর, প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন ইয়োশকো ভার্দিওল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ান ফিল ফোডেন।

অ্যাস্টন ভিলার বিপক্ষে দিনের শুরুতে হেরে যাওয়া আর্সেনাল ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। দ্বিতীয় স্থানে ফেরা সিটির পয়েন্ট ৩১। আর ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভিলা।

প্রথম ২০ মিনিটে চারটি লক্ষ্যভ্রষ্ট শটের পর, ৩১তম মিনিটে দূরপাল্লার শটে এগিয়ে যায় সিটি। ভাগ্যকেও পাশে পায় তারা। ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে জোরাল শট নেন রুবেন দিয়াস, বল প্রতিপক্ষের ডিফেন্ডার ড্যানিয়েল ব্যালার্ডের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।

চার মিনিট পর আরেক সেন্টার-ব্যাকের নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ হয় সিটির। ফিল ফোডেনের কর্নারে দূরের পোস্টে হেড করে গোলটি করেন ক্রোয়াট তারকা ভার্দিওল।
দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণে দুই দলই দারুণ কিছু সুযোগ তৈরি করে।



৫২তম মিনিটে সিটির সামনে দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়; জেরেমি ডোকুর কোনাকুনি শট গোলরক্ষক ফাঁকি দিলেও, দূরের পোস্টে লাগে। ফিরতি বল পেয়ে ফিল ফোডেনের শট রক্ষণে প্রতিহত হয়।

এরপরেই পাল্টা আক্রমণে উঠে দারুণ একটি সুযোগ তৈরি করে সান্ডারল্যান্ড; তবে ওয়ান-অন-ওয়ানে উইলসনের শট এগিয়ে গিয়ে রুখে দেন জানলুইজি দোন্নারুম্মা। পরের মিনিটে সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার শট পোস্টে লাগে।

৫৯তম মিনিটে গোল পেতে পারতেন আর্লিং হলান্ড। কিন্তু তার শট গোললাইনে প্রতিহত হয়। এর পাঁচ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ফোডেন।
বের্নার্দোর সিলভার পাস ধরে রায়ান শের্কি ডি-বক্সে একজনকে কাটিয়ে, রাবোনো ক্রসে খুঁজে নেন ফোডেনকে আর সেখানে হেডে গোলটি করেন তিনি। বল ক্রসবারে লেগে জালে জড়ায়।
প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন ফোডেন। আগের দুই ম্যাচে দুটি করে গোল করেছিলেন ইংলিশ ফরোয়ার্ড।

এই গোলের একটু পরই হলান্ড এবং দুই গোলদাতা ফোডেন ও ভার্দিওলকে তুলে নেন কোচ। তাদের আক্রমণের ধারও এরপর কমে আসে, তবে তাদেরকে কোনোরকম ভাবনায় ফেলতে পারেনি সান্ডারল্যান্ড।

বরং যোগ করা সময়ে মাথেউস নুনেসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সান্ডারল্যান্ডের লুক টেরি।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026