মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল দুবাই

আইএলটি-২০তে দুবাই ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়েছে গালফ জায়ান্টস। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে দুবাই। জবাবে মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও পাথুম নিসাঙ্কার ঝড়ো ৬৭ রানে ভর করে জয় পায় গালফ।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গালফ জায়ান্টস। দুবাই ক্যাপিটালসের শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন সেদিকুল্লাহ আতাল ও ডেভিড উইলি। দুইটি করে ছক্কা ও চারে ২৫ বলে ৩৫ রান করেন আতাল। উইলির ব্যাট থেকে আসে ২৯ রান।

এরপর গুলবাদিন নাইব, রভম্যান পাওয়েল ব্যর্থ হলেও জর্ডান কক্স ও দাসুন শানাকা ঝড় তোলেন। দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ ফিনিশিং পায় দুবাই। ১৭ বলে ৩১ রান করেন কক্স। কক্সের আউটের পর শানাকা ও নিশাম ১২ বলে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। মাত্র ৯ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক শানাকা। নিশাম খেলেন অপরাজিত ১৬ রানের কার্যকরী ইনিংস। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস।

রান তাড়া করতে নেমে গালফকে দারুণ শুরু এনে দেন পাথুম নিসাঙ্কা। বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেটের দেখা পান মুস্তাফিজ। সাজঘরে ফেরান রহমানুল্লাহ গুরবাজকে। পরবর্তীতে অবশ্য এই ওভারেই একটি করে চার ও ছক্কা হজম করেন এই পেসার। দারুণ ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি আদায় করেন নিসাঙ্কা।



পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে ১০ রান দেন মুস্তাফিজ। উইকেটের সুযোগ তৈরি করলেও ক্যাচ হাতছাড়া করায় বঞ্চিত হয়েছেন এই পেসার। পাওয়ার প্লের পরও দারুণ ছন্দে এগিয়েছেন নিসাঙ্কা। দেখা পেয়েছেন ফিফটির। জেমস ভিন্সের সাথে গড়েছেন ৯৭ রানের জুটি।

১২তম ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই ফেরান দুর্দান্ত ইনিংস খেলা পাথুম নিসাঙ্কাকে। ৩১ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন নিসাঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে এই ওভারে মাত্র ২ রান খরচ করেন তিনি। এরপর জোড়া আঘাত করেন দাসুন শানাকা। 

১৬তম ওভারে নিজের শেষ ওভারেও দারুণ ছিলেন মুস্তাফিজ। মাত্র চার রান দেন তিনি। সবমিলিয়ে আইএলটি-২০ অভিষেকে চার ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন কাটার মাস্টার। বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দুইট ক্যাচ তালুবন্দী করেন মুস্তাফিজ।

তবে শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই জয় পায় গালফ জায়ান্টস।

টিজে/টিকে 


Share this news on:

সর্বশেষ

img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026
img
নাটোরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১০ জন Feb 07, 2026