নিউজিল্যান্ডের অলরাউন্ডার নিশামকে দলে ভেড়াল রাজশাহী

বিশ্বজুড়ে ফ্র‍্যাঞ্চাইজি লিগের তারকা ক্রিকেটার নিশাম। খেলেছেন আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, বিগব্যাশ, দ্য হান্ড্রেড সহ প্রায় সব জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগে৷ বিপিএলেও এর আগে খেলে গিয়েছেন নিশাম।

২০২৩-২৪ আসরে রংপুর রাইডার্সের হয়ে কোয়ালিফায়ার পর্ব খেলে গিয়েছিলেন নিশাম। গত আসরেও এসেছিলেন খেলতে। তবে ফাইনাল ম্যাচের জন্য নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনলেও কম্বিনেশনের কথা চিন্তা করে আর মাঠে নামায়নি।

টেস্ট ক্রিকেটে এখন আর তেমন দেখা না গেলেও সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের অন্যতম ভরসার নাম নিশাম। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি বিশ্বসেরাদের একজন। এই ফরম্যাটে দেশের হয়ে ৯৩ ম্যাচ খেলে ১৪৯ স্ট্রাইক রেটে ১০১০ রান করেছেন নিশাম। বল হাতে নিয়েছেন ৫৬ উইকেট।



বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন নিশাম। এর আগে নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেলে এসেছেন ৪ ম্যাচ। এই ৪ ম্যাচে ৯৯ রান করার পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট। 

নিশামকে পাওয়ায় আরও শক্তিশালী হলো রাজশাহীর স্কোয়াড। নিলাম থেকেও দারুণ এক দল বানিয়েছে তারা। জিশান আলম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরাব, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী ও মুশফিকুর রহিমদের নিলাম থেকে দলে টেনেছে তারা। নিশাম ছাড়াও সরাসরি চুক্তিতে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এবং সাহিবজাদা ফারহানকে নিয়েছে তারা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
আন্দোলনকারীদের পেটানোর নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম Feb 06, 2026
img
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা Feb 06, 2026
img
পদত্যাগ করছেন টয়োটার প্রধান সাটো, নতুন সিইও হচ্ছেন কেন্টা কন Feb 06, 2026
img
বাউল শিল্পী সুনীল কর্মকারের প্রয়াণে সংস্কৃতি উপদেষ্টার শোক প্রকাশ Feb 06, 2026
img
হঠাৎ কেন অপরিচিত মহিলা কষিয়ে চড় মেরেছিলেন অভিষেককে Feb 06, 2026