শহীদ বুদ্ধিজীবীদের প্রতি লিটন দাসের শ্রদ্ধা

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কজনক দিন। ১৯৭১ সালের এই দিনে বিজয়ের ঠিক আগ মুহূর্তে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী সুপরিকল্পিতভাবে হত্যা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর এই দিনে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।

দিবসটি উপলক্ষে এক ফেসবুক পোস্টে লিটন দাস লিখেছেন, 'যাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয়েছিল, মৃত্যু কি আর তাদের চিন্তা থামিয়ে দিতে পারে? সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা।'

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের একেবারে শেষপ্রান্তে, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুদিন আগে জাতিকে মেধাশূন্য করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়। ১৪ ডিসেম্বর রাতের অন্ধকারে তালিকা ধরে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী-সাহিত্যিকসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনদের চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।



পরদিন সকালে মিরপুর ও রায়েরবাজারের ডোবা-নালা ও ইটের ভাটায় তাদের বুলেটবিদ্ধ ও ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখা যায়। ১৯৭২ সালে প্রকাশিত বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, এ সময় শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা ছিল প্রায় এক হাজার ৭০ জন।

শহীদদের স্মরণে ঢাকার মিরপুরে ও পরবর্তীতে রায়েরবাজারে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায়ক ও শোকের আবহে দিবসটি পালিত হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং কালো পতাকা উত্তোলন করা হয়েছে। বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026
img
সংঘাত এড়াতে আজ ওমানে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 06, 2026
img
তেলুগু চলচ্চিত্রে নতুন সময়ের ধারা! Feb 06, 2026
img
দেড় দশকের সবচেয়ে বেশি দর্শক টানা ছবির তালিকায় শীর্ষে ‘পুষ্পা টু’ Feb 06, 2026
img
কিংয়ের নতুন গানে নব্বইয়ের নস্টালজিয়া Feb 06, 2026
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর হ্যানয়, ৫ম অবস্থানে রাজধানী ঢাকা Feb 06, 2026
img
সত্যি কী দেউলিয়া হয়ে গিয়েছেন গোবিন্দ? Feb 06, 2026
img
বিশ্ববাজারে ফের স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 06, 2026
img
যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল Feb 06, 2026
img
রাজধানীতে দিনের তাপমাত্রা কমার আভাস, শুষ্ক থাকবে আবহাওয়া Feb 06, 2026
img
বিয়ের আগেই হবু শাশুড়িকে ‘মাম্মা’ বললেন অনুষ্কা! Feb 06, 2026
img
আজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি Feb 06, 2026
img
'পাকিস্তান আইডল'-এ বিচারক হলেন বাংলাদেশের দুই সংগীতশিল্পী Feb 06, 2026