আবেগঘন বার্তায় ভারত সফর শেষ করলেন মেসি

কলকাতায় বিশৃঙ্খলায় শুরু হওয়া লিওনেল মেসির ভারত সফর শেষ হলো দিল্লিতে। সফরের শেষ দিন সোমবার দিল্লি স্টেডিয়ামে হাজার হাজার ভক্তরা আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি ফরোয়ার্ডকে এক ঝলক দেখতে হাজির হন। অনুষ্ঠানের শেষ দিকে এই সফর নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

অরুণ জেটলি স্টেডিয়ামে মেসি ভক্তদের উদ্দেশ্যে বলেন, আবার ভারতে আসতে চান তিনি। তিন দিনের ভারত সফর থেকে স্মরণীয় স্মৃতি নিয়ে যাচ্ছেন এই তারকা।

সোমবার দিল্লিতে অনুষ্ঠান শেষ হওয়ার পর হাতে মাইক্রোফোন তুলে নেন মেসি। ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘ভারতে এই তিন দিনে যে ভালবাসা এবং সমর্থন পেলাম, তার জন্য ধন্যবাদ। কয়েকটা দিন দুর্দান্ত কাটল আমাদের। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে। আপনাদের ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘আপনাদের ভালবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসব। হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনো কারণে আসব। তবে আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালবাসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি সকলকে।’

মেসি বক্তব্য রাখার সময় মঞ্চে তার পাশে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া তাকে বিদায় জানান।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026