যশোরে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ বিশেষ অভিযানে যশোরে আওয়ামী লীগের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৩ দিনে মোট ৫২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে যশোর জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়েছে।
আটকদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি রয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৫২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে শহরের ঘোপ এলাকা থেকে যশোর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইউসুফ শাহিদকে আটক করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের আমলে ইউসুফ ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় তাকে আটক দেখানো হয়েছে। বুধবার গভীর রাতে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আকুল হোসাইনকে শহরের রায়পাড়া এলাকায় তার শ্বশুর বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি বেনাপোলের ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। রাতেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আকুল আওয়ামী লীগ সরকারের আমলে সীমান্তে অস্ত্র, মাদক চোরাচালান কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগে ২০২১ সালের ১লা সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আকুল ও তার চার সহযোগীকে আটক করে। তাদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮টি গুলি ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলাও হয়। সম্প্রতি এই মামলায় জামিনে বের হন তিনি।

এদিকে, যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ও কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলী।

অন্যদিকে, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল আলিমকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি শাখারীগাতী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। নিজ এলাকা থেকে বুধবার রাতে তাকে আটক করা হয়। এছাড়া কোতোয়ালি মডেল থানায় ৩ জন, কেশবপুরে ২ জন, মনিরামপুর ৩ জন, ঝিকরগাছায় ১ জন, বাঘারপাড়ায় ২ জন, ডিবি পুলিশ ৪ জনসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানান, আটকদের বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত সোমবার রাত থেকে যশোরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।

সোমবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ৫২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকের পরে এসব নেতাকর্মীদের বিভিন্ন নাশকতা ও পুরনো মামলায় আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জেলা জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026