এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

মিয়ানমারের কুখ্যাত স্ক্যাম সেন্টার পরিচালনাকারী কুখ্যাত মাফিয়া ‘বাই’ পরিবারের চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গুয়াংডং প্রদেশের একটি আদালত জালিয়াতি, হত্যা, শারীরিক জখম এবং অন্যান্য অপরাধে এই পরিবারের ২১ সদস্য ও সহযোগীকে দোষী সাব্যস্ত করেছিল; তাদের মধ্যেই ছিলেন এই চারজন। খবর বিবিসির।

এর আগে গত সপ্তাহে মিয়ানমারের ‘মিং’ মাফিয়া পরিবারের ১১ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করে চীন। এসব চক্রের অসাধু তৎপরতায় বহু চীনা নাগরিক প্রতারণার শিকার হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে বাই, মিং এবং আরও কয়েকটি মাফিয়া পরিবার মিয়ানমারের সীমান্ত শহর লাউকাইং-এ আধিপত্য বিস্তার করে আসছে। সেখানে তারা ক্যাসিনো, নিষিদ্ধ পল্লী এবং সাইবার প্রতারণা কেন্দ্র পরিচালনা করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাই পরিবার তাদের নিজস্ব মিলিশিয়া বাহিনী নিয়ন্ত্রণ করত। সাইবার অপরাধ ও ক্যাসিনো পরিচালনার জন্য ৪১টি কম্পাউন্ড বা আস্তানা স্থাপন করেছিল তারা। ওই আস্তানাগুলোর ভেতরে মারধর ও নির্যাতন ছিল নিত্যনৈমিত্তিক বিষয়।

আদালত জানিয়েছে, বাই পরিবারের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে ছয়জন চীনা নাগরিকের মৃত্যু হয়েছে, একজন আত্মহত্যা করেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।

সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে চীন সম্ভাব্য প্রতারকদের কাছে একটি কঠোর সতর্কবার্তা দিতে চাইছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য স্থানে অনলাইন প্রতারণা কেন্দ্র পরিচালনার জন্য কয়েক লাখ মানুষকে পাচার করা হয়েছে। তাদের মধ্যে হাজার হাজার চীনা নাগরিক রয়েছেন।

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026