গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-যুবলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জেলা শহর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সদর থানায় তিনজন, সাদুল্লাপুর থানায় তিনজন এবং সুন্দরগঞ্জ থানা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাশকতা প্রতিরোধ অভিযানে সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও বেলকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ সবুক্তগিন সবুর এবং সেলিম মিয়া। সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার শহরের শহীদ মিনার সংলগ্ন যুবলীগ নেতা রানার বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এছাড়া, সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফিরোজ মিয়া। তবে অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা সদর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026