আফগানিস্তানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার ভোরে অনুভূত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে ৬১ কিলোমিটার (৩৮ মাইল) দূরে। খবর আনাদোলুর।

ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর আগে গত মাসে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজ প্রদেশে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।

এরও আগে গত আগস্টে পূর্ব আফগানিস্তানে সংঘটিত এক ভূমিকম্পে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।

আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় দেশটিতে বেশ ভূমিকম্পপ্রবণ।

এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তাইওয়ানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে সাগরে। ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি হয়। ভূমিকম্পে তাইওয়ানের রাজধানী তাইপের ভবনগুলো কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটিশ ফুটবল সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি Feb 03, 2026
img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026