টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতার বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিপ্লবী ছাত্র-জনতা। জানা যায়, বাদ জুমা বিক্ষোভকারীরা মিছিল সহকারে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভকারীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
 
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বে আছেন এনসিপির নেতা আকাশ ঘোষ, মহসিন উদ্দিন, মোজাম্মেল হোসেন, ওমর ফারুক, আবু ইশহাক রুহুল্লা, আকাশ খান, সাইফুল ইসলাম আকাশ, নাজমুল ইসলাম সরকার, আসফাক হোসেন অন্তর প্রমুখ। বিকেল সাড়ে ৩টায় এই রিপোর্ট লেখার সময় মহাসড়ক অবরোধ ছিল।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খান জানান, আন্দোলনের ফলে বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026