কুমিল্লায় ওসমান হাদির গায়েবানা জানাজা শেষে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা শেষে তাকে হত্যার প্রতিবাদে কুমিল্লা নগরীতে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কুমিল্লা টাউনহল মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি টাউনহল মাঠ থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুৃমিল্লা ইনকিলাব মঞ্চের আয়োজনে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিলে জেলা জামায়াতে ইসলামী, ছাত্রদল, ছাত্রশিবির, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সাহসী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার সঙ্গে জড়িতরা, ঘাতকরা দেশ ছেড়ে পালালেও দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা সারা বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচি দেওয়া হবে।

কুমিল্লা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গোলাম সামদানী সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবি পার্টি মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সদস্যসচিব মুফতি আব্দুল জিলানিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে মাথায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান তিনি। আজ শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত করা হয়।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026