কলকাতায় বাংলাদেশ হাইকমিশন ‘না রাখতে’ দেওয়ার হুমকি বিজেপির শুভেন্দুর

কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেবেন না বলে হুমকি দিয়েছেন ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে দলবল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সময় এই হুমকি দেন তিনি।


সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের সামনে যান তিনি। সেখানে বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করতে যান উগ্রপন্থি হিসেবে পরিচিত শুভেন্দু। সেসময় তিনি বলেন, দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আমরা তাদের (বাংলাদেশ হাইকমিশন) এখানে বসতে দেবো না। তাদের এটি বন্ধ করতে হবে। পুরো হিন্দু সম্প্রদায় তাদের ছাড়বে না।

তিনি আরও বলেন, বুধবার (২৪ ডিসেম্বর) সীমান্তে এক ঘণ্টার অবরোধ থাকবে ও ২৬ ডিসেম্বর আমরা এখানে আবার প্রতিবাদ জানাতে আসবো। এমন উসকানিমূলক বক্তব্যের সময় তার আশপাশের মানুষকে জয় শ্রী রাম স্লোগান দিতে শোনা যায়।

এদিকে, মুম্বাইয়ে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি আলোক কুমারও হত্যাকাণ্ডের প্রসঙ্গে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশকে এর ব্যাখ্যা দিতে হবে ও আগামী দুই দিনে ভারতের বিভিন্ন জেলায় ভিএইচপি প্রতিবাদ করবে।

এদিকে, ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার হওয়া ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড প্রার্থনা করেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৮ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই রিমান্ড আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও নাজমুল (২১)।
সূত্র: এএনআই

পিএ/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026