নির্বাচনী খরচে সমর্থকদের কাছে টাকা চেয়ে তাসনিম জারার পোস্ট

নির্বাচনী ব্যয়ে আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে নির্ধারিত সীমার বাইরে এক টাকাও খরচ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারা।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২৫ লাখ টাকা অথবা ভোটারপ্রতি ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। তবে বাস্তবে অনেক প্রার্থী নির্বাচনে ২০ থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করেন, যা আইনের পরিপন্থী। পরে নির্বাচন কমিশনে মাত্র ২৫ লাখ টাকা ব্যয়ের হিসাব দেখানো হয়। তাঁর ভাষায়, “এর ফলে সংসদে যাওয়ার পথটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে।”

তাসনিম জারা বলেন, “আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। আইনে অনুমোদিত টাকার বাইরে আমি এক টাকাও খরচ করব না।” তিনি জানান, অনেকেই তাঁকে বলেছেন এত কম বাজেটে নির্বাচন করা অসম্ভব, তবে তাঁর মতে নতুন বাংলাদেশ গড়তে হলে এই পথেই যেতে হবে।

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন খরচ যখন ১০–২০ কোটি টাকা ছাড়িয়ে যায়, তখন নির্বাচিত হওয়ার পর সেই টাকা তুলতে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়া অনেকের কাছে ‘বাধ্যতামূলক’ হয়ে ওঠে। এতে রাজনীতি সাধারণ মানুষের হাতছাড়া হয়ে একটি সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যায় বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী চলতি নির্বাচনে তাঁর ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এ অর্থ জনগণের কাছ থেকেই স্বচ্ছভাবে সংগ্রহ করতে চান জানিয়ে তাসনিম জারা বলেন, প্রাপ্ত ও ব্যয়িত প্রতিটি টাকার হিসাব প্রমাণসহ জনসমক্ষে প্রকাশ করা হবে।

এ লক্ষ্যে তিনি একটি নতুন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট খোলার কথাও জানিয়েছেন তিনি। সেগুলো হলো-

ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস:
Account Name: Tasnim Jara
Account Number: 1261570464960
Bank Name: Dutch-Bangla Bank PLC
Branch: Elephant Road
Routing number: 090261338
বিকাশ অ্যাকাউন্ট ডিটেইলস:
বিকাশ নম্বর: 01870 20 93 59
নাম: Tasnim Jara
অ্যাকাউন্ট টাইপ: পার্সোনাল

আপনাদের কোন প্রশ্ন বা পরামর্শ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন: 01870 20 93 59

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ফের ফিরছে শিবু-কৌশানী জুটি! Feb 06, 2026
img
আজ ৬ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 06, 2026
img
'রামায়ণ' সিনেমার চরিত্র উন্মোচন ২৭ মার্চ Feb 06, 2026
img
হাইকোর্টের নির্দেশে আত্মসমর্পণ করলেন কমেডিয়ান রাজপাল Feb 06, 2026
img
ইতিহাস গড়ার পথে 'ধুরন্ধর ২' ও 'রামায়ণ' সিনেমা Feb 06, 2026
img

প্রশ্ন জাহেদ উর রহমানের

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন? Feb 06, 2026
img
বারবার ৫ আগস্টের হুমকি কেন দেওয়া হচ্ছে- প্রশ্ন মোস্তফা ফিরোজের Feb 06, 2026
img
‘উস্তাদ ভগৎ সিং’ ও ‘পেড্ডি’-এর মুক্তির তারিখ ঘোষণা Feb 06, 2026
img
নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা Feb 06, 2026
img
এই সরকারের কোনো জবাবদিহিতা নেই : মাসুদ কামাল Feb 06, 2026
img
মশার মাঝেও স্থির চরিত্রে অভিনয়ে প্রশংসিত পৃথ্বিরাজ! Feb 06, 2026
img
আমি জেমস ক্যামেরনের সমতুল্য নই: রাজামৌলি Feb 06, 2026
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা Feb 06, 2026
img
ভয়-কমেডি থেকে ফ্র্যাঞ্চাইজির প্রত্যাবর্তনে অক্ষয় কুমার Feb 06, 2026
img
অনন্য উচ্চতায় ওঠার সুযোগ সাই পল্লবীর হাতে Feb 06, 2026
img
২০২৭ সালে শুরু হবে ‘অ্যানিমাল পার্ক’র শুটিং Feb 06, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার Feb 06, 2026
img
পেড্ডি থেকে ধুরন্ধর ২, বক্স অফিসে উত্তেজনা তুঙ্গে Feb 06, 2026
img
সায়ক চক্রবর্তীকে ঘিরে পার্ক স্ট্রিট বিতর্ক তুঙ্গে Feb 06, 2026
img
নেটফ্লিক্সের শীর্ষে ধুরন্ধর ও তেরে ইশক Feb 06, 2026