রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দিলেন ক্যাসেমিরো। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাথেউস কুইয়া। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ৬ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল রেড ডেভিলরা। তবে বেনিয়ামিন সেসকোর কল্যাণে এযাত্রায় পয়েন্ট খোয়াতে হলো না তাদের। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার (১ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচে ৫৭ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ শটের ৬টি লক্ষ্যে রেখেছিল।



ঘরের মাঠে ১৯তম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের কর্নারে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন ক্যাসেমিরো।

৫৬তম মিনিটে দারুণ এক পাস বাড়ান ক্যাসেমিরো। তার পাস ধরে দুরূহ কোণ থেকে ঠিকানা খুঁজে নেন আরেক ব্রাজিলিয়ান কুইয়া। ৬৫তম মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠান হোর্হে কুয়েনকা। কিন্তু স্যামুয়েল চুকউয়েজ অফসাইডে থাকায় গোল হয়নি।

৮৫ মিনিটে বক্সের ভেতরে হিমেনেসকে ফাউল করে বসেন হ্যারি ম্যাগুইয়ার। আর তাতেই পেনাল্টি পেয়ে যায় ফুলহ্যাম। সফল স্পট কিক থেকে ব্যবধান কমান হিমেনেস।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতা ফেরান কেভিন। তার তিন মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের থ্রু বল ধরে এগিয়ে গিয়ে বল জালে জড়ান সেসকো। আর তাতেই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ টানা তিন ম্যাচেই জয় পেলো রেড ডেভিলরা।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026