জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঝাড়ু মিছিল করেছে একদল জাবি শিক্ষার্থী।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা ‘কেমন হ্যাকার কেমন হ্যাক, বেশ্যা বলে আইডি ব্যাক’, ‘পাল্লা হাতে গোলামের পুত, মা-বোনরে কয় প্রস্টিটিউট’, ‘রাজাকারের ঠিকানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

ঝাড়ু ও মশাল মিছিল পরবর্তী সমাবেশে অর্থনীতি বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী আফিয়া ইবনাত সামিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের (একাংশ) প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী।


তিনি বলেন, জামায়াতের আমির বা তার দলের নেতারা তাদের কথা ডিফেন্ড করতে একটা কথাই খালি বলে যে, আমাদের মায়ের প্রতি আমাদের অনেক সম্মান, আমাদের বোনেদের প্রতি আমাদের অনেক সম্মান। শোনেন আমি আপনার বোনও না, আমি আপনার মাও না, আমি বাংলাদেশের একজন নারী এবং বাংলাদেশের একজন নাগরিক। আপনি যতটুকু নাগরিক আমিও ঠিক ততটুকু একজন নাগরিক। আপনি আমার দেশে বসে আমাকে, আমার মাকে বাজে কথা বলবেন আর আমাদের দেশের মেয়েরা আমাদের দেশের নারীরা বসে বসে তা শুনবে তা কখনো হবে না, এত বোকার স্বর্গে বাস কইরেন না।

নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী ফারিয়া জামান বলেন, শফিকুর রহমানের একটা টুইটারের(এক্স) স্ক্রিনশট দেখছি এবং সেই স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াতের আমির বলেছেন যে, আধুনিকতার নামে মেয়েরা ঘরের বাইরে বের হলে তারা সুফন নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার শিকার হয়, এটা বেশ্যাবৃত্তির আরেকটি ধরণ ছাড়া আর কিছু নয়।

এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের লজ্জার বিষয় একজন রাজনীতিবিদ এ ধরনের নোংরা নারী বিদ্বেষমূলক একটা বক্তব্য দিতে পারেন, যেখানে এ দেশের ৫১ শতাংশ ভোটার নারী এবং আপনারা জেনে থাকবেন এটা প্রথমবার নয়। কয়েকদিন আগে জামায়াতের আরেক নেতা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বেশ্যাদের কারখানা ছিল? আমরা বলতে চাই যে জামায়াতের আমির শফিকের আইডি যেরকম হ্যাক হয়েছে, পলকের ইন্টারনেটও সেভাবে বন্ধ হয়েছিল।

জামায়াতের আমিরের মন্তব্যের নিন্দা জানিয়ে জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, আমরা তীব্রভাবে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে আওয়াজ তুলব। জামায়াতের আমিরের গতকালের এই পোস্ট ঘিরে শুধু প্রতিবাদ হচ্ছে এমন নয়, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে বিভিন্ন সভা-সমাবেশ, মিছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অনলাইন-অফলাইন সব জায়গায় নারীকে যেভাবে বেশ্যাকরণের চেষ্টা করা হয়েছে, এই চেষ্টার বিরুদ্ধে আজকে নারীরা তাদের প্রতিবাদ দেখিয়েছে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
আজ খুলনা ও যশোরে দুটি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান Feb 02, 2026
img
রাফাহ ক্রসিং সীমিত আকারে খুলে দিল ইসরাইল Feb 02, 2026
img
শাহরুখ খানকে বিমানবন্দরে আটকে দিলেন নিরাপত্তা কর্মী, নেপথ্যে কোন কারণ! Feb 02, 2026
img

লক্ষ্মীপুর-৪ আসন

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী Feb 02, 2026
img
রোহিঙ্গাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিল নরওয়ে Feb 02, 2026
img
ভারতের শেয়ারবাজারে বড় বিপর্যয়, ১০ লাখ কোটি রুপি গায়েব Feb 02, 2026
img
হাসপাতাল ও অফিস-আদালতের আশেপাশে হর্ন বাজালে গুনতে হবে জরিমানা! Feb 02, 2026
img
কিছু লোক ইসলামি লেবাসে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে : রেজাউল করীম Feb 02, 2026
img
বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসির মন্তব্য Feb 02, 2026
img
কী এই এপস্টেইন ফাইল? কেন বিশ্বব্যাপী এটি এতো আলোচিত? Feb 02, 2026
img
নির্বাচনে নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ সেনাপ্রধানের Feb 02, 2026
img
আওয়ামী লীগ নেতা সাঈদী ফের কারাগারে Feb 02, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026