বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান'

বিশ্বজুড়ে আয়ের অঙ্কে ঝড় তুলেও একটি গুরুত্বপূর্ণ মাপকাঠিতে শেষ পর্যন্ত শাহরুখ খানের ছবিকে ছাপিয়ে যেতে পারল না রণবীর সিংহের গুপ্তচরভিত্তিক অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে তেরশ কোটিরও বেশি টাকা, যা হিন্দি ছবির ইতিহাসে সর্বোচ্চ আয়ের নতুন নজির হিসেবে ধরা হচ্ছে। দেশের ভেতরেই হাজার কোটির বেশি আয় করার পাশাপাশি ডিজিটাল মঞ্চেও দর্শকের ভিড় বাড়িয়েছে এই ছবি। তবু শেষ হাসি যেন অন্য জায়গায়।

ছবিটির বিপুল আয়ের মধ্যেও টিকিট বিক্রির সংখ্যায় পিছিয়ে পড়েছে ‘ধুরন্ধর’। হিসাব বলছে, প্রায় সাড়ে তিন কোটির মতো টিকিট বিক্রি হয়েছে রণবীরের ছবির, যেখানে শাহরুখ খানের ‘জওয়ান’ ছুঁয়েছিল প্রায় চার কোটির কাছাকাছি টিকিট বিক্রির মাইলফলক। এই ব্যবধানের মূল কারণ হিসেবে উঠে আসছে গড় টিকিট মূল্যের পার্থক্য। ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রে টিকিটের দাম তুলনামূলক অনেকটাই বেশি ছিল, ফলে আয় বেড়েছে দ্রুত, কিন্তু দর্শকসংখ্যায় সেই একই গতি ধরা পড়েনি।



পরিচালক আদিত্য ধরের নির্মাণে রণবীর সিংহের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে সঞ্জয় দত্ত, আর মাধবন ও অক্ষয় খান্নার মতো অভিজ্ঞ অভিনেতাদের। গত ডিসেম্বরের শুরুতে মুক্তির পর থেকেই ছবিটি আলোচনার কেন্দ্রে, সমালোচক থেকে দর্শক-সব মহলেই প্রশংসা কুড়িয়েছে এর গতি ও মাপের জন্য। তবু মহামারির পরবর্তী সময়ে দর্শক টানার দৌড়ে শাহরুখ খানের জনপ্রিয়তা ও ‘জওয়ান’-এর ব্যাপক নাগাল এখনও টিকিট বিক্রির শীর্ষ আসন ধরে রেখেছে। ফলে আয়ের সিংহাসন বদলালেও দর্শকের পায়ের ধ্বনি যে এখনও শাহরুখের দিকেই বেশি, সেটাই স্পষ্ট হয়ে উঠছে পরিসংখ্যানে।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026
img
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে: সাইফুল হক Feb 02, 2026
img
সমর্থকদের ভালোবাসা চান রিয়াল মাদ্রিদ কোচ Feb 02, 2026
img
পৃথিবীর মতোই বাসযোগ্য নতুন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা Feb 02, 2026
img
ইরানের চাবাহার বন্দরে অর্থায়ন বন্ধ করল ভারত Feb 02, 2026
img
ভৌতিক রোমান্টিক কমেডিতে ওয়ামিকা গাব্বির সঙ্গে বড় পর্দায় ভুবন বাম Feb 02, 2026
img
কোনাতের দলের প্রতি নিবেদন মন ছুঁয়ে গেছে লিভারপুল কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
ইয়ামালকে নিয়ে বড় আশা বার্সেলোনা কোচের Feb 02, 2026
img
আইনি বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে বিজয় থালাপতির শেষ সিনেমা Feb 02, 2026
img
নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক Feb 02, 2026
img
চট্টগ্রামে ১৩২টি বৌদ্ধ বিহারে প্রধান উপদেষ্টার অনুদান বিতরণ Feb 02, 2026
img
ডিআর কঙ্গোতে ভূমিধসে ২০০ জনের প্রাণহানির আশঙ্কা Feb 02, 2026
img
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেই ট্রফি উঁচিয়ে ধরলেন আলকারাস Feb 02, 2026
img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026
img
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের Feb 02, 2026
img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড Feb 02, 2026
img

এপস্টেইন ফাইলস

প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর Feb 02, 2026