প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে, যাতে ‘লেভেল প্লেয়িং ফিল্ড নেই’— এ অজুহাতে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যাওয়ার সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বেশিরভাগ প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামানত হারাতে পারেন, যা নির্বাচনি মাঠে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তবে বিএনপি তাদের প্রচারণা অব্যাহত রাখছে এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৫ নম্বর ওয়ার্ডের গেন্ডারিয়া এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের দেওয়া বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দিয়ে এ কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, কিছু প্রতিদ্বন্দ্বী দল এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যেন ভোটের মাঠে সবাই সমান সুযোগ না পায়। তারা এ অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে যেতে চায়। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমাদের লক্ষ্য হলো প্রতিযোগিতা সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৬ আসনে মাঠে সবচেয়ে সক্রিয় প্রার্থী হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের দেখা যাচ্ছে। স্থানীয়দের মতে, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নিয়মিত গণসংযোগ কার্যক্রমে এ দুই প্রার্থীই সবচেয়ে বেশি দৃশ্যমান। ভোটারদের কাছে নির্বাচনি পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন তারা।

ওয়ারী এলাকায় গণসংযোগকালে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান বলেন, ‘আমরা বিজয়ী হলে ঢাকা-৬ আসনে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করবো, যা এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নত করবে।’


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এবার ট্রাম্পকে ধন্যবাদ দিল মোদি Feb 03, 2026
img
তারেক রহমান ‘হ্যাঁ’ বললেও তৃণমূল করছে ‘না’-এর ক্যাম্পেইন: সাদিক কায়েম Feb 03, 2026
img
চান্দিনায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর Feb 03, 2026
img
‘জেলার ২’ তে কিং খানের উপস্থিতি নিয়ে উত্তেজনা Feb 03, 2026
img
আজ পবিত্র শবে বরাত Feb 03, 2026
img
কার কত আইডিয়া আছে আসুন বিতর্ক করি, প্রতিপক্ষকে জামায়াত আমির Feb 03, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না: চরমোনাই পীর Feb 03, 2026
img
গভীর রাতে জমে উঠেছে জোনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা Feb 03, 2026
img
সহিংসতা পরিহার করে জনকল্যাণমুখী ও যুক্তিনির্ভর রাজনীতিতে নামুন: জামায়াত আমির Feb 03, 2026
img
স্কুলছাত্রী ধর্ষণ ও নারী ব্যবসায়ীকে হত্যা, দোষীদের শাস্তির দাবি শিবিরের Feb 03, 2026
img
শুটিংয়ের এক সপ্তাহ আগে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই: ফারাহ খান Feb 03, 2026
img
বর্ণবাদের শিকার ভারতীয় নারী ক্রিকেটার ফুলমালি Feb 03, 2026
img
বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ Feb 03, 2026
img
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন, এলাকাজুড়ে উত্তেজনা Feb 03, 2026
img
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা Feb 03, 2026
img
প্রেমিকের জন্মদিনে অনুপস্থিত তারা সুতারিয়া, ব্রেকআপ গুঞ্জন আরও জোরালো Feb 03, 2026
img
বিএনপি দেশের উন্নয়নে জনগণের কাছে পরীক্ষিত ও প্রমাণিত দল : মো. আবুল কালাম Feb 03, 2026
img
ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে: আসিফ মাহমুদ Feb 03, 2026
img
বাংলাদেশকে ফিরিয়ে আনলেই ভারতের সাথে খেলবে পাকিস্তান: রশিদ লতিফ Feb 03, 2026
img
‘ও এলে মাসে ১৫ কেজি নয়, ৩০ কেজি চাল লাগবে’-শাশুড়ির সামনেই অদ্রিজাকে খোঁচা বিগ্নেশের Feb 03, 2026