আমরা ইসলাম বিক্রি করে খাই না: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসেন ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ইসলাম পালন করার জিনিস, বিক্রি করার জিনিস নয়। আমরা ইসলাম বিক্রি করে খাই না। একটি দল ইসলামকে বিক্রি করে যাচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে নির্বাচনি প্রচারণার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, আমরা যারা সত্যিকার মুসলমান হতে চাই, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। কিন্তু কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে, সেই সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তায়ালার। আমরা কেউ এ বিষয়ে গ্যারান্টি দিতে পারি না, কেবল দোয়া করতে পারি। যারা এ বিষয়ে নিশ্চয়তা দেয়, তারা নাফরমানির কাজ করে।

তিনি বলেন, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কোনোদিন স্বার্থ দেখে নাই। সালথা-নগরকান্দার সবাইকে বুকে টেনে নিয়েছে। তিনি কখনো কোনো দলমত দেখে নাই, সবার জন্য কাজ করে গেছে। আমি ১৮ বছর ধরে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সারা জীবন আপনাদের পাশেই থাকবো। ওনার সন্তান হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি- আমার বাবার কাছে যেমন আলেম-ওলামারা নিরাপদ ছিলেন, আমার কাছেও আলেম-ওলামারা নিরাপদ থাকবেন। তাই ১২ তারিখে আপনারা যদি ধানের শীষে একটি ভোট দিয়ে, আমাকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেন, তাহলে আর আমার চাওয়ার কিছু নেই।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিকে না বলতে হবে, চাঁদাবাজিকে না বলতে হবে, মাদককে না বলতে হবে। যারা চাঁদাবাজি, মাদক বিক্রি করে ও যারা মাদক সেবন করে তাদেরকে সালথা থেকে নির্মূল করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই এটা সম্ভব।

সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ইনামুল হোসেন তারা মিয়া, আব্দুর রব, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিজানুর রহমান, মিরান হুসাইন, আমিনুল ইসলাম বিশু, মুরাদুর রহমান, মাহফুজ খান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ, ছাত্রনেতা মেহেদী হাসান সোহাগ প্রমুখ। 

এমআর/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পায়ে অস্ত্রোপচার করাতে হবে আর্সেনাল মিডফিল্ডাররের Feb 03, 2026
img
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম Feb 03, 2026
img
আরও এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি Feb 03, 2026
img
ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে আতলেতিকোয় নাইজেরিয়ান ফরোয়ার্ড Feb 03, 2026
img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026