আড়ম্বরপূর্ণ সাজ নয়, বরং মার্জিত স্টাইল দিয়েই যে সবচেয়ে বড় ফ্যাশন স্টেটমেন্ট দেয়া যায়, আবারও সেটাই প্রমাণ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। আবুধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের এক্সক্লুসিভ ভিআইপি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দেখিয়ে দিলেন, কম বলেও কীভাবে রাজকীয় উপস্থিতি জানাতে হয়।
সাদিয়াত কালচারাল ডিস্ট্রিক্টে আয়োজিত এই অনুষ্ঠানে সালমান খানের সঙ্গে হাজির ছিলেন শাহরুখ। বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি ও ফ্যাশন জগতের প্রভাবশালীরা উপস্থিত থাকলেও, নীরবে সবার নজর কেড়ে নেয় শাহরুখ খানের স্টাইল।
শাহরুখের ‘জাস্ট আন ক্লু’ টাই পিন,যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা ৮২ হাজার টাকার বেশি। সঙ্গে মানানসই করে তিনি পরেছেন হারমেসের ‘অলিম্পি’ ইয়ার কাফ, যার দাম আনুমানিক ৩৩ হাজার ৫০০ রুপি।
তার লুকের কেন্দ্রবিন্দু ছিল কার্টিয়ের ‘জাস্ট আন ক্লু’ টাই পিন, যার মূল্য প্রায় ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা ৮২ হাজার টাকার বেশি। শক্তি ও ব্যক্তিস্বাতন্ত্র্যের প্রতীক হিসেবে পরিচিত এই ডিজাইনটি ছিল মিনিমাল ধাঁচের। এই টাই পিনের সঙ্গে মানানসই করে তিনি পরেছেন হারমেসের ‘অলিম্পি’ ইয়ার কাফ, যার দাম আনুমানিক ৩৩ হাজার ৫০০ রুপি।
পোশাকে শাহরুখ বেছে নেন একটি কালো স্লিম-ফিট ব্লেজার, ভেতরে সাদা শার্ট টাই ছাড়াই। এই স্বচ্ছন্দ ফরমাল স্টাইল এখন তার নিজস্ব পরিচয়ে পরিণত হয়েছে। সঙ্গে কালো বিডেড নেকলেস লুকে এনেছে হালকা রকস্টার ভাব। সল্ট-অ্যান্ড-পেপার চুল আর পরিপাটি স্টাবল পুরো লুকটিকে করেছে আরও পরিণত ও আত্মবিশ্বাসী। সব মিলিয়ে তার লুক ছিল মার্জিত এবং আভিজাত্যে মিশেলে। শাহরুখের নতুন এই লুক নিয়ে স্যোশাল মিডিয়াই দারুণ আলোচনা চলছে।
সূত্র: বলিউড হাঙ্গামা
এমকে/টিএ