ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো না শ্রীলঙ্কার। ঘরের মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো তারা। পাল্লেকেলেতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১২ রানের নাটকীয় জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ শেষ করলো ইংল্যান্ড।
 
এদিন ম্যাচের বেশিরভাগ সময়জুড়ে শ্রীলঙ্কাই এগিয়ে ছিল। ইংল্যান্ডকে মাত্র ১২৮ রানে আটকে রেখে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল তারা। কিন্তু ব্যাট হাতে নামার পর দেখা গেল ভিন্ন চিত্র। ৬২ রানে ২ উইকেট হারানোর পর মাত্র ৫৪ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারিয়ে ১১৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
 
লুক উড প্রথম ওভারেই কামিল মিশারাকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে আদর্শ সূচনা এনে দেন। যদিও চতুর্থ ওভারে জেমি ওভারটনের বিপক্ষে ১৪ রান তুলে কিছুটা স্বস্তি পায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের জুটিতে রান এগোতে থাকলেও, পঞ্চম ওভারে লিয়াম ডসনের বলে নিশাঙ্কা আউট হতেই ছন্দ হারিয়ে ফেলে লঙ্কানরা। পাওয়ারপ্লে শেষে শ্রীলঙ্কা ভালো অবস্থানেই ছিল, কিন্তু মাঝের ওভারগুলোতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংল্যান্ডের স্পিনাররা।
 

আদিল রশিদের একটি দুর্দান্ত গুগলিতে পাভান রথনায়েকের বিদায়ই শুরু করে ধসের। এরপর উইল জ্যাকস প্রথম বলেই উইকেট নিয়ে শ্রীলঙ্কার চাপ বাড়ান। ১৩ ওভার শেষে ৯০ রানে ৪ উইকেট হারিয়েও স্বাগতিকরা তখনো জয়ের দৌড়ে ছিল। কিন্তু জ্যাকসের টানা দুই উইকেট শ্রীলঙ্কাকে নামিয়ে আনে ৯৭/৬-এ। শেষ পেরেকটি ঠুকে দেন জ্যাকব বেথেল। ১৮তম ওভারে টানা তিন উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
 
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। প্রথম ওভারেই বেন ডাকেটকে ফিরিয়ে দেন দুশমন্ত চামিরা। একে একে বেথেল, টম ব্যান্টন ও হ্যারি ব্রুক আউট হলে ৬ ওভারেই ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩৫/৪। এই বিপর্যয়ের মধ্যে একপ্রান্ত আগলে রাখেন স্যাম কারান। নিয়মিত উইকেট পড়লেও তিনি হাল ছাড়েননি। লিয়াম ডসনের সঙ্গে সপ্তম উইকেটে ৪৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শতরানে পৌঁছে দেন। শেষদিকে ক্যারিয়ারের আরেকটি কার্যকর ফিফটি পূর্ণ করেন কারান।
 
চামিরা ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় স্কোর গড়তে দেননি। তবু কারানের ৫৮ রানের লড়াকু ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান তোলে সফরকারীরা যেটিই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় সাজানো ছিল কারানের ইনিংসটি।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান
(স্যাম কারান ৫৮; দুশমন্ত চামিরা ৫-২৪, মাথিশা পাথিরানা ২-২৭)
শ্রীলঙ্কা ১৯.৩ ওভারে ১১৬ রান
(কুশল মেন্ডিস ২৬, পাথুম নিশাঙ্কা ২৩; জ্যাকব বেথেল ৪-১১, উইল জ্যাকস ৩-১৪)
ফল: ইংল্যান্ড ১২ রানে জয়ী

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026