আগামী গ্রীষ্মে টলিউডে বড়সড় বক্স অফিস লড়াইয়ের ইঙ্গিত মিলছে। রাম চরণের পেড্ডি ও অখিল আক্কিনেনির লেনিন-দুই ছবিই ২০২৬ সালের ১ মে মুক্তির লক্ষ্য স্থির করেছে বলে ইন্ডাস্ট্রি সূত্রের খবর।
প্রথমে রাম চরণের জন্মদিন ২৭ মার্চ মুক্তির পরিকল্পনা থাকলেও প্রযোজনাজনিত বিলম্বে পেড্ডি এখন মে দিবসের দিকেই ঝুঁকছে। তবে ওই তারিখ ইতিমধ্যেই লেনিন-এর জন্য চূড়ান্ত, এবং ছবিটির প্রচারও গতি পেয়েছে।
দুই পক্ষ কেউই পিছিয়ে না এলে, এই সংঘর্ষে মুখোমুখি হবে RRR-পরবর্তী রাম চরণের মেগা স্টারডম ও অখিলের নতুন, রাফ-টাফ ইমেজ। রাজনৈতিক রঙে ভর করা গণমুখী পেড্ডি বনাম বিপ্লবী অ্যাকশনধর্মী লেনিন-সব মিলিয়ে বাজি যে বেশ চড়া, তা বলাই বাহুল্য।
এখন নজর প্রযোজকদের দিকে-শেষ পর্যন্ত কে সরে দাঁড়াবে, নাকি টলিউড দেখবে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বক্স অফিস ক্ল্যাশ?
এবি/টিএ