ঢাকা-৮ আসনে

অর্ধেক ভোটার খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস, কারণ কী?

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অর্ধেক ভোটার খুঁজে না পাওয়ার অভিযোগ তুলে বিষয়টিকে সন্দেহজনক বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে তিনি নির্বাচন ‘ম্যানিপুলেট’ হওয়ার আশঙ্কায় খুঁজে না পাওয়া ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া দাবি জানিয়েছেন।

তবে নির্বাচন কমিশন (ইসি) বলছে, এত সংখ্যক ভোটার খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই। আর এতে নির্বাচন ফলাফল পাল্টে দেওয়ারও কোনো আশংকা নেই।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমটোয়েন্টিফোর.কম-এ দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা আব্বাসের কাছে জানতে চাওয়া হয়, নির্বাচন কমিশনের আচরণে কোনো পক্ষপাতিত্ব দেখেন কি না?

জবাবে তিনি বলেন, “অবশ্যই। অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। তাদের কোনো মতলব নিশ্চয়ই আছে। দুই লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে অর্ধেক ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না।

এটা সন্দেহজনক। এই ভোটারগুলো কারা? যদি এসব ভোটার পাওয়া না যায়, তাহলে নির্বাচন কমিশনকে বলব তাদের ভোটার বাতিল করুন। এরা ফল পরিবর্তন করে দিতে পারে। নির্বাচন ম্যানিপুলেট হতে পারে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ অভিযোগের প্রেক্ষিতে বলেন, ভোটার খুঁজে না পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা ভোটারের ঠিকানাসহ আমরা নিবন্ধন করে থাকি। তাই এ নিয়ে কোনো আশঙ্কার কিছু থাকতে পারে না।

তিনি বলেন, নির্বাচনে ভোটারকে খুঁজে বের করার দায়িত্ব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। এটা তাকেই করতে হবে।

এমনকি ভোটও চাইতে হবে।
এরপরও ভোটার খুঁজে না পাওয়ার কোনো কারণ আছে কি-না জানতে চাইলে ইসি সচিব বলেন, ঢাকার বেশির ভাগ ভোটার ঢাকার স্থায়ী বাসিন্দা নয়। কর্মের কারণে অনেকেই এখানে এসে বসবাস করেন। আর কর্মজীবী মানুষের কর্মস্থল পরিবর্তনের কারণে ভোটারের এলাকাও পরিবর্তন হতে পারে৷ ভোটার তার এলাকা পরিবর্তন করতে পারে৷ এজন্য একটি আসনের ভোটার তালিকায় কারো নাম থাকা সত্বেও সংশ্লিষ্ট ব্যক্তিকে সেখানে নাও পাওয়া যেতে পারে।

ইসির ভোটার তালিকা অনুযায়ী, ঢাকা-৮ আসন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল থানার ৮ থেকে ১৩ নম্বর ওয়ার্ড ও রমনা থানার ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ৯৩৮ জন, নারী ১ লাখ ১৮ হাজার ৭১১ জন ও হিজড়া ভোটার ছিল একজন।

গত দুই বছরে নতুন ভোটার ও স্থানান্তর কার্যক্রম শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার দাঁড়িয়েছে ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন ও হিজড়া ভোটার ১ জন। অর্থাৎ দুই বছরে এই আসনে ভোটার বেড়েছে চার হাজার ৮২১ জন। এদিকে প্রবাসে চলে যাওয়ায় ও অন্যান্য কারণে এই আসনের ৮ হাজার ৯৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এ হিসেবে এই আসনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মতো ভোটার রয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের অন্যান্য আসনের সঙ্গে এই আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীসহ ১০ জন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. রাসেল কবির, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মো. জুবের আলম খান, কলম প্রতীকে জনতার দলের মো. গোলাম সরোয়ার, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের মেঘনা আলম, কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদীপ কুমার সাহা, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার, মটরগাড়ি (কার) প্রতীকে বাংলাদেশ জাসদের এএফএম ইসমাইল চৌধুরী, কাঁচি প্রতীকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এএইচএম রাফিকুজ্জামান।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026
img
সবদিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন গম্ভীর Feb 04, 2026
img
নির্বাচনী দায়িত্বে সারা দেশে মাঠে থাকবে ৩৭ হাজার বিজিবি সদস্য Feb 04, 2026
img
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে আরও ভয়াবহ হবে: রিজভী Feb 04, 2026
img
কুড়িগ্রাম থেকেই শুরু হবে আমাদের উন্নয়ন: জামায়াত আমির Feb 04, 2026
img
শিক্ষা খাতে সংস্কৃতি ও নিজস্ব পরিচয় এড়ানোর সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা Feb 04, 2026
img
এপস্টেইনের বিচ হাউসে মাইকেল জ্যাকসনের কার্যকলাপ নিয়ে জল্পনা Feb 04, 2026
img
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা Feb 04, 2026