‘এপস্টিন ফাইল’- এ এবার মিলল অনুরাগ কাশ্যপের নাম! আবার বিতর্কে বলিউডের পরিচালক

আবার আলোচনায় বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। এমনিতেই তাঁর সোজাসাপটা বক্তব্যের জন্য বিতর্কে থাকেন অনুরাগ। তবে এ বার নাকি তাঁর নামও দেখা গেল যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত প্রকাশিত ফাইলে। যা নিয়ে সমাজমাধ্যমে ইতিমধ্যেই শুরু আলোচনা।

গত ৩০ জানুয়ারি প্রায় ৩০ লক্ষেরও বেশি নথি সমেত ফাইল প্রকাশ করেছে আমেরিকার বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলির মতো নতুন ফাইলগুলিতেও বিশিষ্টজনেদের নাম রয়েছে। নতুন ফাইলগুলিতে নাম মিলেছে ইলন মাস্ক, বিল গেটস, নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানির মা তথা চিত্রপরিচালক মীরা নায়ারের। সেখানেই অনুরাগকে নাকি ‘বলিউড গাই’ (এমন এক জন যাঁর সঙ্গে বলিউডের যোগ আছে) বলে উল্লেখ করা হয়েছে।

নতুন প্রকাশিত ফাইলগুলির মধ্যে রয়েছে বেশ কিছু ইমেলও। তার মধ্যে, যেখানে এপস্টিনের কিউবা এবং অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে, সেখানে অনুরাগকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের অন্যতম হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। তবে এ ক্ষেত্রে উল্লেখ্য, ইমেলে নাম থাকা মানেই যে অনুরাগ কোনও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বা এপস্টিনের কার্যকলাপে অংশ নিয়েছিলেন, তা নিশ্চিত করে বলা যায় না। সেই সঙ্গে, এপস্টিন ও অনুরাগের একই সময়ে একই জায়গায় একসঙ্গে থাকারও কোনও প্রমাণ মেলেনি। এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া মিলেছে অনুরাগীদের তরফে।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026