দক্ষিণী চলচ্চিত্রের সুপরিচিত পরিচালক এস. এস. রাজামৌলি সব জল্পনা কল্পনার অবসান ঘোষণা করেছেন।সম্প্রতি হলিউডের এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেছেন, বহুল আলোচিত সিনেমা ‘বারাণসী’ কোনো ভাগে বিভক্ত করা হবে না। সিনেমার দৃষ্টিভঙ্গি ও গল্পের গভীরতা বজায় রাখতে নির্মাণকারী দল প্রাথমিক থেকেই সিদ্ধান্ত নিয়েছিল পুরো কাহিনি একক ছবিতে তুলে ধরার।
‘বাহুবলি’ সিরিজের বিরাট সাফল্যের পর বহু পরিচালক সিক্যুয়েল বা স্পিন-অফের দিকে ঝুঁকেছেন, প্রধানত বক্স অফিসের সম্ভাবনার কারণে। কিন্তু রাজামৌলি সেই ধারার বাইরে থেকে নিজের কল্পনাশক্তি ও গল্পকেন্দ্রিক সিদ্ধান্তের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকেছেন।
তিনি জানান, ‘বারাণসী’ প্রায় তিন ঘণ্টা দীর্ঘ হবে, যা দর্শকের জন্য পূর্ণাঙ্গ সিনেমাটিক অভিজ্ঞতা নিশ্চিত করবে এবং গল্পের মাধুর্যকে বিকৃত করবে না।
এই সিদ্ধান্তে স্পষ্ট হয় রাজামৌলির সৃজনশীল সততা। ট্রেন্ড বা অর্থের পেছনে ছুটে না গিয়ে তিনি গল্পকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এর ফলে ‘বারাণসী’ কেবল বড় বাজেটের একটি সিনেমা নয়, বরং পরিচালক হিসেবে রাজামৌলির সৃজনশীল দৃষ্টিভঙ্গির প্রমাণ।
এমআই/এসএন