সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যারা বেতন স্কেলের জন্য আন্দোলন করছেন, তারা প্রত্যেকে আমার ভাই। অথচ আমাদেরকে তাদের মুখোমুখি করা হচ্ছে, এটা কাম্য নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। সরকারি কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে। তাহলে তারা দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনায় কাজ করতে পারবে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে নাটোর এন এস কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির বলেন, শহীদ আবু সাঈদ থেকে হাদি পর্যন্ত ১৪০০ জন মানুষ ছাত্র-ছাত্রী তাদের জীবন উৎসর্গ করেছেন। দেশের জন্য, ন্যায়বিচারের জন্য, ইনসাফ কায়েমের জন্য।

আমাদের কাঁধের ওপর রেখে গেছেন গুরুদায়িত্ব। আজকে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচার ব্যবস্থা বিক্রি হয়। না হলে ঋণখেলাপিরা কিভাবে নির্বাচনের স্বপ্ন দেখে। আজ বাংলার মানুষ, তরুণ ও মা-বোনেরা জেগেছে।

তরুণরা ইতিমধ্যে তাদের রায় জানিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গিয়ে আপাতত ঠেকেছে। দশ-দশটি পাবলিক বিশ্ববিদ্যালয় রায় দিয়েছে, রক্ত দিয়েছে। আমাদের মা-বোনেরা সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করেছে। তারা দাঁড়িপাল্লায়, শাপলা কলি ও রিকশসহ ১১ দলীয় প্রার্থীদের ভোট দেবে। এ দেশের মানুষ জামায়াতসহ ১১ দলীয় জোটকে ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। ১২ তারিখ অথবা ১৩ তারিখ থেকে অবসরে যাবেন। তার আগে ১১ দলীয় জোটকে জেতানোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।

নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নাটোর-১ আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় জামায়াতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ নাটোরের চারটি আসনের জামায়াত ও এনসিপি প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026