যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান

নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের প্রার্থী এবং বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম আনুর নির্বাচনি পথসভায় এক যুবদল নেতার বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। বক্তব্যে ওই নেতা বলেছেন, ‘১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান।’

বিতর্কিত ওই নেতার নাম আব্দুল মালেক। তিনি সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শেরকোল এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই বক্তব্য দেন। এ সময় মঞ্চে ধানের শীষের প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু নিজেও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বক্তব্যে মালেক বলেন, সিংড়া থানার শেরকোল ইউনিয়নের দুইটি ওয়ার্ডকে পাকিস্তান বলা হয়। একটি হচ্ছে ৬ নম্বর ওয়ার্ড আরেকটি হচ্ছে ৯ নম্বর ওয়ার্ড। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যাকে বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। আমাদের চিহ্ন, আমি বিএনপি করি। এর প্রমাণ ধানের শীষ। সুতরাং আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করে দিব আমরা পাকিস্তান।’

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবদল নেতা ও সিংড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মালেক দাবি করেন, বক্তব্য দেওয়ার সময়ে ভুলক্রমে ওই শব্দটি মুখ দিয়ে বের হয়ে গেছে।

এদিকে এমন মন্তব্যের বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নাটোর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, বক্তব্যটি আমিও শুনেছি। তিনি আসলে কী কারণে বা কোন প্রেক্ষাপটে এমন কথা বলেছেন, তার ব্যাখ্যা চাওয়া উচিত। অন্যরা তাদের এলাকাকে পাকিস্তান বলে তিরস্কার করে- সেটার জবাবে তিনি এমনটি বলেছেন, নাকি পাকিস্তানি ভাবাদর্শে উজ্জীবিত হয়ে বলেছেন, তা পরিষ্কার হওয়া প্রয়োজন। তবে যদি পাকিস্তানি মতাদর্শ বাস্তবায়নের উদ্দেশ্যে এটি বলা হয়, তবে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

বিতর্কিত ওই বক্তব্যের বিষয়ে নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি কোন প্রেক্ষাপটে এমন বক্তব্য দিয়েছেন, তা আমরা পর্যালোচনা করছি। যদি দলের নীতিবহির্ভূত বা বিতর্কিত কিছু প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026