ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো বলেছেন, তিনি মনে করেন চলতি বছরের শেষের দিকে তার দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বৃহস্পতিবার প্রকাশিত পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মাচাদো বলেন, ‘আমরা বিশ্বাস করি, হাতে গণনা করা ভোটের মাধ্যমে একটি বাস্তব ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ৯ থেকে ১০ মাসের মধ্যে সম্পন্ন করা যেতে পারে। তবে সেটি নির্ভর করে কখন থেকে শুরু করা হচ্ছে তার ওপর।

মাচাদোর দল দাবি করেছে, ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে তারা ৭০ শতাংশ ভোট পেয়েছিল। গত মাসে যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শীর্ষ কূটনীতিক ও মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গেও কথা বলেন।

পলিটিকোকে মাচাদো বলেন, ‘আমাদের একটি বৈধ নেতৃত্ব রয়েছে, যার পক্ষে বিপুল জনসমর্থন আছে এবং আমাদের সশস্ত্র বাহিনীও গণতন্ত্রে রূপান্তরের পক্ষে রয়েছে।’

জানুয়ারিতে ট্রাম্প বলেছিলেন, তিনি মাচাদোকে ‘কোনোভাবে যুক্ত করার’ বিষয়টি বিবেচনা করছেন- যদিও তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

মাচাদো জানান, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি এখনো ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেননি। ২৮ জানুয়ারি কংগ্রেসে এক শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। ওই দিনই পরে তিনি মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেন।

রয়টার্স গত মাসে জানিয়েছে, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনগুলোতে প্রশ্ন তোলা হয়েছে- রোদ্রিগেজ তার দেশের জন্য নির্ধারিত কৌশলের সঙ্গে পুরোপুরি একমত কি না এবং তিনি যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করতে চান কি না।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026