মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে অনুমোদনহীন একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে এ ধরনের ঘটনার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

স্থানীয় সময় সকাল ১০টার দিকে পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় একটি ‘র‌্যাট-হোল’ খনিতে বিস্ফোরণটি ঘটে বলে জেলার ডেপুটি কমিশনার মনীশ কুমার রয়টার্সকে জানান। র‌্যাট-হোল খনি বলতে এমন সরু সুড়ঙ্গযুক্ত খনিকে বোঝায়, যেখানে শ্রমিকরা কেবল হামাগুড়ি দিয়ে চলাচল করতে পারেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে একসময় র‌্যাট-হোল খনন ব্যাপকভাবে প্রচলিত ছিল। তবে প্রাণহানি ও পরিবেশগত ক্ষতির কারণে ২০১৪ সালে এই পদ্ধতি নিষিদ্ধ করা হয়।

ডেপুটি কমিশনার জানান, স্থানীয় পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে খনির ভেতরে পৌঁছনোর চেষ্টা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। খনিটির অবস্থান দুর্গম হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান কুমার। তিনি বলেন, রাজ্য ও কেন্দ্রীয় উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে এবং তল্লাশি ও উদ্ধার অভিযান পুনরায় শুরু করতে অফ-রোডে কয়েক ঘণ্টা গাড়ি চালাতে হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘মেঘালয় সরকার এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। দায় নির্ধারণ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেন্দ্রীয় সরকারের এক হিসাব অনুযায়ী, ২০১২ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম ও মেঘালয়ে অবৈধ র্যাট-হোল খননে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026