তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, মেধানির্ভর বাংলাদেশ গড়ব: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারুণ্যের ভাবনাকে আমরা ধারণ করি, বাংলাদেশকে আমরা মেধানির্ভর, জ্ঞাননির্ভর, প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলব। সে লক্ষ্যে বিএনপি বহু পরিকল্পনা হাতে নিয়েছে। আমি আশাবাদী, আগামী ১২ তারিখ সারা দেশে ধানের শীষের সব প্রার্থীকে জয়যুক্ত করে মানুষ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সহায়তা করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গৌরবময় উত্তরাধিকার আমরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের উত্তরাধিকার আমরা। যিনি এদেশের মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন; এই দল বাংলাদেশকে ধারণ করে, এদেশের মানুষকে ধারণ করে।

নির্বাচনী পথসভায় পৌঁছালে সুরাজপুরের হাজারো স্থানীয় বাসিন্দা সালাহউদ্দিন আহমদকে স্বাগত জানান। সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা-ইউনিয়ন পর্যায়ের নেতারাসহ ধানের শীষের অসংখ্য কর্মী-সমর্থক এসময় উপস্থিত ছিলেন। 

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026
img
এপস্টেইনের কাছে ‘লম্বা স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন অনিল আম্বানি Feb 07, 2026
img
আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কমিশনার Feb 07, 2026
img
বিশ্বকাপে নেই বাংলাদেশ, আবেগী আকরাম-বাশাররা! Feb 07, 2026
img
ফিট আছি, এখনও ক্রিকেট খেলতে চাই : মাহমুদুল্লাহ Feb 07, 2026
img
কত প্রাইজমানি পাচ্ছে বাঁধন-মম-নাসিরের ‘মাস্টার’ Feb 07, 2026
img
সালমানের চর্চিত বান্ধবীর সঙ্গে গান গেয়েছেন অরিজিৎ সিং! Feb 07, 2026
img
মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ২ Feb 07, 2026
img
মুক্তির আগেই একের পর এক রেকর্ড ভাঙছে যশ এর ‘টক্সিক’ Feb 07, 2026