জেনে নিন, শিলাবৃষ্টি হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা

আমাদের দেশে গ্রীষ্মকালে বায়ুমন্ডলের তাপমাত্রা বেশি হয় বলে, তখন শিলাবৃষ্টি হতে দেখা যায়; বিশেষ করে কালবৈশাখীর সময়। গ্রীষ্মকালের অতিরিক্ত গরম শিলাবৃষ্টির একটি কারণ বলে ধরে নেয়া হয়।

চলুন জেনে নিই, শিলাবৃষ্টি হওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা

ঝড়ো আর সংকটপূর্ণ আবহাওয়াতে যখন শক্তিশালী বায়ুপ্রবাহ উপরের দিকে উঠতে থাকে, তখন শিলা তৈরি হয়। যখন “Convective Cell” (এ সম্পর্কে নিচে পাদটীকায় দেয়া আছে) তৈরি হয়, তখন উষ্ণ বায়ু উপরের দিকে উঠতে থাকে, আর শীতল বায়ু নিচের দিকে নামতে থাকে। যখন সেখানে পর্যাপ্ত পরিমাণ খুব শীতল পানির উৎস পাওয়া যায়, তখন ওই শীতল পানির দানা আর শীতল বায়ুর সংমিশ্রণে মেঘে বরফ জমতে থাকে।

উর্ধ্বমুখী বায়ু এমন একটা অবস্থানে পৌছায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, অর্থাৎ যেখানে পানি বরফ হতে শুরু করে। একপর্যায়ে ঊর্ধ্বমুখী বায়ুতে সৃষ্ট বরফ খণ্ডগুলো ওই বায়ুর প্রবাহ থেকে ছুটে গিয়ে নিচের দিকে পড়তে থাকে। এই ঊর্ধ্বমুখী বায়ুর উপরে উঠে যাওয়ার পরে বরফ কণা সৃষ্টি হয়ে নিম্নগামী হওয়ার প্রক্রিয়া পুনঃ পুনঃ চলতে থাকে এবং বরফ কণার উপর বার বার আস্তরণ জমা হয়ে তা বরফ খণ্ডের আকার নেয়। এই ঊর্ধ্বমুখী বাতাসের কিন্তু বেশ ভালোই গতি থাকতে হয়, কিছু কিছু ক্ষেত্রে এই গতি ৬০ মাইল/ঘণ্টাও হতে পারে।

মজার ব্যাপার হল, আপনি যদি একটা শিলা খন্ডকে অর্ধেক করে কেটে নিতে পারেন, তাহলে এর ভেতরকার কেন্দ্রীভূত স্তরগুলো আপনার কাছে দৃশ্যমান হয়ে উঠবে। যখন শিলা ঊর্ধ্বাকাশ থেকে পতিত হতে থাকে, তখন এটি পতনশীল অবস্থায় কিছুটা গলে যায়। আর এমন তাপমাত্রায় গলে, যার কারণে এটা আবার ঊর্ধ্বমুখী বায়ুর সঙ্গে উপরে উঠে যায়। সুতরাং, এর থেকেই বোঝা যায় যে খুব বড় আকারের শিলাখন্ড আসলে অনেক বারের পুনঃ প্রক্রিয়ার ফসল।

এই শিলাখন্ডগুলো বৃষ্টির পানির কণা বা মেঘকে আশ্রয় করে ক্রমশ ভারি হয়ে উঠে এবং ঊর্ধ্বগামী বায়ু যখন আর এতটা ভারি কণা বহন করতে পারে না, তখন শিলাখন্ড বৃষ্টির সঙ্গে ভূমিতে পতিত হতে থাকে। যাকে আমরা শিলাবৃষ্টি হিসেবে দেখতে পাই। সাধারণত এই শিলাবৃষ্টির স্থায়িত্ব ১৫ মিনিটের বেশি হয় না।

Convection cell প্রবাহী পদার্থের ক্ষেত্রে সৃষ্টি হয়, যখন তরল অথবা গ্যাসীয় পদার্থের ঘনত্বে পার্থক্য দেখা দেয়। যখন নির্দিষ্ট প্রবাহীকে তাপ প্রয়োগ করা হয়, এর আয়তন বেড়ে যায় এবং ঘনত্ব হ্রাস পেতে থাকে এবং ওই আয়তনের তরলের প্লবতা এর আশেপাশের অঞ্চলের প্রবাহীর তুলনায় বেড়ে যায়। তখন শীতলতর ও কম ঘন প্রবাহী, উষ্ণ ও ঘন প্রবাহীর নিম্ন অঞ্চলে আশ্রয় নেয় এবং একে উপরের দিকে উঠার জন্য বল প্রয়োগ করে। গতীয় এ প্রক্রিয়াকেই বলে convection এবং চলমান প্রবাহী পদার্থটিকে বলে convection cell.

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026
img
নওগাঁয় জামায়াতের জনসভাস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কারণ জানালেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ Feb 05, 2026
img

মন্ত্রিসভার বৈঠকে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বাদ দেওয়ায় ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছি Feb 05, 2026
img
তারেক রহমানের উদ্দেশে এরশাদের সাবেক স্ত্রীর খোলা চিঠি Feb 05, 2026
img
‘এন্থিরান’ এবং ‘রা.ওয়ান’ আজও আলোচনার ভিন্ন এক উচ্চতায়! Feb 05, 2026
img
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডারকে দলে ভেড়াল তুর্কি ক্লাব Feb 05, 2026
img
নির্বাচনী হয়রানির অভিযোগে হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের বিরুদ্ধে জিওপির সংবাদ সম্মেলন Feb 05, 2026
img
ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক Feb 05, 2026
img
আবেদপুত্র সিয়ামের জামিন শুনানি আজ Feb 05, 2026
img
নেটফ্লিক্সে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে আইনি থ্রিলার চলচ্চিত্র ‘ইক্কা’ Feb 05, 2026
img
টাকার অভাবে আমাদের প্রার্থীদের নির্বাচন করতে কষ্ট হয় : চরমোনাই পীর Feb 05, 2026
img
সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল Feb 05, 2026
img
বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ Feb 05, 2026
img
বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান নাহিদ ইসলাম, ইসিতে আবেদন Feb 05, 2026
img
গুম-খুনের রাজনীতির জন্য নয়, ইসলামের পক্ষে ভোট চাই: চরমোনাই পীর Feb 05, 2026
img
সামাজিক মাধ্যমে ধর্মীয় বার্তায় ঢালিউড অভিনেতা জায়েদ খান! Feb 05, 2026
img
দীর্ঘ অপেক্ষার পর বড়পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্যা ফিল্ম’ Feb 05, 2026