কোচিং ছাড়াই ১৩শ’ নম্বরের মধ্যে ১২১৯ পেয়ে সেরা নাজিফা!

রিকাত আনযুম নাজিফা। বাবা বর্গাচাষী হওয়ায় টানাটানির সংসারে কষ্ট করেই পড়াশোনা করতে হয়েছে। অনেক সময় না খেয়েই পড়াশোনা করতে হয়েছে। অভাবের মাঝেও ক্লাসে সববসময় ফার্স্টগার্ল ছিলেন তিনি। জেএসসি ও পিইসিতে তিনি গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। অভাবকে জয় করে তিনি এবার এসএসসি পরীক্ষায় সেরা ফল করেছেন। কোচিং ছাড়াই পাবনার সুজানগর উপজেলায় ১৩শ’ নম্বরের মধ্যে ১২১৯ নম্বর পেয়ে মেধা তালিকায় ২য় হয়েছেন।

জানা গেছে, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহন করেন নাজিফা। তিনি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচুরী গ্রামের দরিদ্র আব্দুল কদ্দুস শেখের মেয়ে। এর আগে একই বিদ্যালয় থেকে জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি এবং ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাতেও গোল্ডেন জিপিএ-৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন তিনি। নাজিফারা ২ বোন ১ ভাই। নাজিফার পিতা একজন দরিদ্র কৃষক। তাদের সংসার চালাতেই হিমশিম খেতে হয় পিতার। আর তাই আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে মেয়ের পড়া লেখা নিয়ে শঙ্কিত মা-বাবা।

নাজিফার বাবা আব্দুল কুদ্দুস শেখ জানান, অভাবের সংসারে মাঠে সারাদিন কঠোর পরিশ্রম করি এবং আমার স্ত্রী বাড়ীতে হাঁস মুরগী পালন করে সংসারের খরচ চালায়। মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারি না। নাজিফা মেধাবি এবং দরিদ্র পরিবারের হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় ভালো ফল করেছে।

সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী জানান, নাজিফা তার বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী একজন ছাত্রী। সকল পরীক্ষাতেই প্রথম হত নাজিফা। এসএসসি পরিক্ষায় মোট ১৩০০ মার্কসের মধ্যে ১২১৯ পেয়ে সুজানগর উপজেলার মধ্যে ২য় স্থান অর্জন করেছে সে।

নাজিফা বলেন, আমি আরো ভাল লেখাপড়া করে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। কিন্ত দরিদ্র পরিবারের পক্ষে ভবিষ্যতে আমার লেখাপড়ার খরচ জোগানো সম্ভব নয়। তাই এইচএসসিতে ভর্তি নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন তিনি।

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
কুড়িগ্রামকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে : শফিকুর রহমান Feb 04, 2026
img
ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন: মির্জা ফখরুল Feb 04, 2026
img
আমরা বর্বর নই, পশু নই, আমরা আমেরিকান : গ্র্যামির মঞ্চে ব্যাড বানি Feb 04, 2026
img
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু রাখা প্রবাসীদের অরাজনৈতিক দাবি: হুমায়ুন কবির Feb 04, 2026
img
ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা Feb 04, 2026
img
ভারতের মুম্বাই বিমানবন্দরে ২ যাত্রীবাহী বিমানের সংঘর্ষ Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয় : ইসি Feb 04, 2026
img
নির্বাচনের আগে পে স্কেলের গেজেট দাবি নিয়ে কী জানালো অর্থ মন্ত্রণালয়? Feb 04, 2026
img
এবার ধুরন্ধরের সিক্যুয়েলে ইয়ামি গৌতম! Feb 04, 2026
img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026