‘অনলাইনে একই ডিভাইসে চলবে অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালানোর জন্য একই ডিভাইসের আওতায় আনার প্রক্রিয়া চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর রশিদ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম শতভাগ নিশ্চিত করতে দেশের সকল কলেজকে একই ডিভাইসের আওতায় আনতে কাজ চলছে। এই কার্যক্রম দ্রুত করতে আইসিটি মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি, তারা যেন আমাদের সকল কলেজকে একই কানেকটিভিটির আওতায় আনতে তরিত্ব পদক্ষেপ গ্রহণ করে। সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৬৪ জেলার ৬৪ কলেজের অধ্যক্ষের সঙ্গে জুম অ্যাপসের মাধ্যমে অনলাইন সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভিসি প্রফেসর হারুন-অর রশিদ বলেন, শিক্ষা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার জন্য লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএস) চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি নিয়ে ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। আমরা এমন একটি ব্যবস্থা চালু করতে চাই যাতে দেশের সকল পর্যায়ের শিক্ষার্থীরা খুব সহজে এমবি কিনতে পারে এবং অনলাইন শিক্ষা-কার্যক্রমে যুক্ত হতে পারে।

অনলাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এতে সারা দেশের ৬৪ জেলার ৬৪ কলেজের অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন। এর আগে গত রবিবার একই বিষয়ে ১৩টি শতবর্ষী কলেজ ও ৮টি মডেল কলেজ নিয়ে অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রো-ভিসি প্রফেসর ড. মো: মশিউর রহমান, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026