ডিবি পরিচয়ে তুলে নেয়া সেই ঢাবি ছাত্র পুলিশ হেফাজতে

কক্সবাজারের মহেশখালী থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেনন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার গ্রামের বাড়ি থেকে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদকে এবং এর আগের দিন বৃহস্পতিবার তার বড় ভাইকে স্থানীয় বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন। এরপর থেকে দুই ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার জেলায় সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মোবাইল নম্বরের একটি সূত্র ধরে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদের বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে রেদওয়ানকেও আটক করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মেননের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন বলেও দাবি করে।

সূত্রটি আরও জানিয়েছে, পরে উচ্চতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের সবাইকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়। সেখানে ধারাবাহিক কয়েক দিন জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার আনার পর পুনরায় তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডিবি পরিচয়ে তুলে নেয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ‘নিখোঁজ’

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন Feb 06, 2026
img
চাঁদাবাজরাও চায় তার সন্তান ভালো সমাজে বেড়ে উঠুক : হাসনাত আব্দুল্লাহ Feb 06, 2026
img
জামায়াতের জান্নাতের বাসস্টেশন কোথায়, জানতে ইচ্ছে করে: সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আগামীর বাংলাদেশ হবে ইনসাফের : সাদিক কায়েম Feb 06, 2026
img
শায়খ আহমদুল্লাহর এপস্টেইন ফাইল নিয়ে পোস্ট Feb 06, 2026
img
‘ঘেউ ঘেউ’ করেন কঙ্গনা : অভিনেতা প্রকাশ রাজ Feb 06, 2026
img
সাতক্ষীরায় জামায়াতের রাজনীতি ত্যাগ করে বিএনপিতে যোগদান Feb 06, 2026
img
ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার Feb 06, 2026
img
পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি Feb 06, 2026
img
ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে : আনসার মহাপরিচালক Feb 06, 2026
img
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ অর্থ বরাদ্দের অঙ্গীকার বিএনপির Feb 06, 2026
img
ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের Feb 06, 2026
img
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের Feb 06, 2026
img

সরকারের বিবৃতি

কেউ গুলিবিদ্ধ নন, করা হয়নি অতিরিক্ত বলপ্রয়োগ Feb 06, 2026
img
জেএসডির নির্বাচনী ইশতেহার ঘোষণা, রাষ্ট্র রূপান্তরের ১০ দফা প্রস্তাব Feb 06, 2026
img
৬ আরব দেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক চুক্তি Feb 06, 2026
img
দুই দশক পর পর্দায় ফিরছে ‘ম্যায় হু না’ সিক্যুয়েল Feb 06, 2026
img
মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ, হত্যাচেষ্টার মামলা Feb 06, 2026
img
২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা আছে বিএনপির Feb 06, 2026
img
ভোটারদের টাকা দিচ্ছি, এমন অভিযোগ মিথ্যা: আব্দুল বাতেন Feb 06, 2026