ফতুল্লায় বিস্ফোরণ, মসজিদ কমিটি ও তিতাসের গাফিলতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় মসজিদ পরিচালনা কমিটি ও তিতাস কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, মসজিদ কমিটির নেতারা আগে থেকে যথাযথ ব্যবস্থা নিলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।

তবে মসজিদ কমিটির সভাপতি বলছেন, বারবার তিতাস গ্যাস কৃর্তপক্ষকে সমস্যার কথা বলা হলেও তারা কোনো সাড়া দেয়নি। কাজ করে দেয়ার জন্য উপরন্ত তারা ঘুষ দাবি করেছে। তিতাস কর্তৃপক্ষ যদি অভিযোগ পাওয়ার পরপরই পদক্ষেপ নিতো, তবে এ ঘটনা ঘটতো না।

এ ব্যাপারে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি গণমাধ্যমকে জানান, তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

এদিকে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। ফতুল্লা থানার তল্লা এলাকার আকাশ বাতাসে শুধু আহাজারির আওয়াজ ভেসে বেড়াচ্ছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

নিহত ও চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে অনেক পরিবার এখন ভবিষ্যত নিয়ে পড়েছেন বিপাকে। সংসার নিয়ে দোটানার মধ্য দিয়ে দিন কাটছে তাদের দিন।

মসজিদে বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও নিহতদের পরিবার জানায়, এ ঘটনার জন্য মসজিদ কমিটি ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলা রয়েছে। তারা কেউই দায় এড়াতে পারে না। গ্যাসের লিকেজের বিষয়টি তিতাসকে জানানো হলেও তারা সময় মতো লাইন মেরামত করেনি। অন্যদিকে ঝুঁকিপূর্ণ অবস্থা জেনেও মসজিদ কমিটি মুসল্লিদের সতর্ক করেনি। এঘটনার জন্য তিতাস ও মসজিদ কমিটি সমান ভাবে দায়ি।

এব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গণমাধ্যমকে জানান, দীর্ঘ নয় মাস ধরে তিতাসের গ্যাসলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গত হচ্ছিল। মসজিদ কমিটির পক্ষ থেকে কাউকে কিছুই জানানো হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জানান, তিতাস কর্তৃপক্ষকে গ্যাসলাইন লিকেজের বিষয় জানানো হয়েছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে এশার নামাজ চলাকালে গ্যাসলাইনের লিকেজ থেকে ফতুল্লার বায়তুস সালাহ জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৩৮ জন মুসল্লী অগ্নিদগ্ধ হন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026