মসজিদে বিস্ফোরণ : আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। বৃহস্পতিবার প্রতিবেদন দেয়ার দিন ধার্য করা হলেও প্রতিবেদন দাখিল না করে আরও সাতদিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি আরও সাত দিনের (কর্মদিবস) সময় চেয়েছে।

তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহের ববি জানান, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য নিতে আরও কিছু সময় লাগবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এ প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, মোট ২৯

 

টাইমস/এইচই

Share this news on:

সর্বশেষ

একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026