মেয়রপ্রার্থীকে কুপিয়ে হত্যা : অগ্নিসংযোগ-ভাংচুর, থমথমে গৌরীপুর

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পানমহালে গণসংযোগকালে শনিবার সন্ত্রাসী হামলায় নিহত হন মাসুদুর রহমান শুভ্র। তিনি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান। হামলায় গুরুতর আহত অপর দু’জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনার পর থেকে গৌরীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। পৌর মেয়রসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-ভাংচুর চালানো হয়েছে।
 
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র (একাংশের) যুগ্ম আহবায়ক রিয়াদুজ্জামান রিয়াদকে রোববার ভোরে তারাকান্দা উপজেলার হারিগাছা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও মইলাকান্দার কাউরাট এলাকা থেকে জাহাঙ্গীর আলম, রাসেলসহ মোট ৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন।
 
ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ফাাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি এক পর্যায়ে গৌরীপুর থানা ঘেরাও করে হত্যাকারীদের বিচারের দাবি জানায়।
 
অপরদিকে নান্দাইল স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশালে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
 
বিক্ষুব্ধ নেতাকর্মীরা গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তার ভাই সৈয়দ তৌফিকুল ইসলামের বাড়ি, ছোট ভাই সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েলের ফার্ণিচারের দোকান, উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ও তার ভাই মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ ও তাদের আত্মীয়স্বজনের বাড়িতে অভিযোগ সংযোগ, ভাংচুর করেছে। হামলাকারীরা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ রফিকুল ইসলাম ও প্রতিবেশী আনোয়ার হোসেন চন্দনের বাসা-বাড়িতেও হামলা ও ভাংচুর চালায়।
 
জানা গেছে, পান মহালের আব্দুর রহিমের চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্রসহ তারা ৪/৫জন চা খাচ্ছিলেন। এ সময় দু’টি সিএনজি অটোরিকশা দিয়ে ৮/১০ জন এসে মাসুদুর রহমান শুভ্র’র ওপর আক্রমণ চালায়। শুভ্র বাঁচার জন্য দৌড়ে মসল্লা মহালের সুমিত্রা মেডিকেল হলের সামনে যেতেই এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। শুভ্র’র সঙ্গে থাকা আল আমিন ও জাহাঙ্গীরকেও কুপিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর রহমান শুভ্র মৃত্যুবরণ করেন।
 
 
টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026