ইসলাম ধর্ম পুরোপুরি মেনে চলতে মডেলিং ছাড়লেন মার্কিন তারকা!

করোনার মহামারীতে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন মার্কিন মডেল হালিমা আদেন। ইসলাম ধর্মকে পুরোপুরিভাবে অনুসরণ করতে এবার তিনি র‍্যাম্প (রানওয়ে) মডেলিং ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। ১০ কোটি ডলার দিলেও তিনি আর কখনও হিজাব ছাড়বেন না বলেও জানিয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী ওই মডেল। তিনি ফ্যাশন ম্যাগাজিন ভোগের ব্রিটিশ ও আরবি সংস্করণের প্রচ্ছদে মডেল ছিলেন।

হালিমা আদেন তার ইনস্টাগ্রামে লিখেছেন, করোনার মহামারির এই সময়টা তাকে একজন মুসলিম নারী হিসেবে তার মূল্যবোধ সম্পর্কে ভাবার সময় দিয়েছে। ‘হিজাবি’ নারী হয়ে তাকে অমসৃণ পথ পাড়ি দিতে হয়েছে বলেও লিখেছেন তিনি।

হালিমা আদেন বলেন, নিজের ধর্মীয় দৃষ্টিভঙ্গীর কারণে মডেলিং ছেড়ে দিতে যাচ্ছি। যে কাজটি করছিলাম সেটি আমার ধর্মীয় বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। নিজের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থি কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর জন্য আমি নিজেকে ছাড়া অন্য কাউকে দোষারোপ করতে পারি না। এ সিদ্ধান্তের কারণে অনেকের কাছ থেকে সমর্থন পাচ্ছেনও হালিমা।

তিনি বুধবার কয়েকটি ইনস্টাগ্রাম স্টোরিজে ‘ফ্যাশন নামের বিষাক্ত আচরণ’-এ তিনি যেসব সমস্যায় পড়ছিলেন, তা জানান। পোস্টগুলোতে তার নামাজ না পড়তে পারা, যেসব পরতে অস্বাচ্ছন্দ্য বোধ করেন সেগুলো পরা, নিজের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতাপূর্ণভাবে হিজাবকে স্টাইল করার বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি লিখেছেন, তারা আমাকে আগামীকাল আবার ডাকবে। কিন্তু হিজাবের সাথে আমাকে যদি আপস করতে হয়, তবে ১০ লাখ ডলার দিলেও কখনো তাতে রাজি হবো না।

তিনি ওয়াদা করেছেন, আর কখনো ফ্যাশন শোতে অংশ নেবেন না বা ফ্যাশন মান্থের জন্য কোথাও যাবেন না। তিনি বলেন, ওই সব জায়গা থেকেই খারাপ কিছু করার ধারণা আসে। সোমালি-আমেরিকান ফ্যাশন মডেল হালিমা ইডেনের জন্ম ১৯৯৭ সালের ১৯ সেপ্টেম্বর। তিনি যুক্তরাষ্ট্রের মিস মিনেসোটায় হিজাব পরা প্রথম নারী। ওই প্রতিযোগিতায় তিনি সেমিফাইনালিস্ট ছিলেন।

সূত্র : সিএনএন

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026