মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি সোমবার

সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৩টায়। রাজধানী থেকে কেন্দ্রীয়ভাবে এ ভর্তির উদ্ধোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দুই দফায় ভর্তির আবেদন নেয়ার পর আগামীকাল সেই আবেদনগুলোর নিষ্পত্তি হতে যাচ্ছে।

জানা গেছে, সারাদেশের লটারি সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে। শিক্ষামন্ত্রী উদ্ধোধনের পর লটারি শুরু হবে। প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরের সবমিলিয়ে ৩৯০টি স্কুলে লটারি হবে।

লটারির ফল শিক্ষার্থীদের মুঠোফোনে এসএসএম এর মাধ্যমে চলে যাবে। এছাড়া লটারিতে বিজয়ীদের তালিকা সংশ্নিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেয়া হবে।

এর আগে, দুই দফায় গত ৭ জানুয়ারি পর্যন্ত ভর্তির আবেদন টেলিটকের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে নেয়া হয়। প্রথম দফায় ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেওয়া হয়েছিল। ৩০ ডিসেম্বর ভর্তি লটারির নির্ধারিত দিন ছিল। তবে নির্ধারিত শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়সের চেয়ে কয়েকদিন কম হওয়ার কারণেও বিপুল সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করতে পারেনি। বিষয়টি আদালতে গড়ালে ১১ বছর বয়সের সময়সীমা নির্ধারণ করে দেয়া শর্তটি স্থগিত করেন হাইকোর্ট।

উচ্চ আদালতের এ আদেশের পর সেদিনই ভর্তি লটারি স্থগিত ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরে আবেদনের সময় আরও সাতদিন বাড়িয়ে পহেলা জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন নেওয়া হয়।

এবারও স্কুলগুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজ করা হবে। ভর্তি আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পেরেছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026
img
বিশ্বকাপের আগে হ্যাজলউডকে নিয়ে এবার নতুন শঙ্কায় অস্ট্রেলিয়া Feb 04, 2026
img
ইংলিশ স্পিনারদের কল্যাণে ঘরের মাঠে হোয়াইটওয়াশ স্বাগতিক শ্রীলঙ্কা Feb 04, 2026