মানুষের গড় আয়ু বাড়ছে

নতুন এক গবেষণায় দেখা গেছে, মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। যেখানে এর আগে বিভিন্ন গবেষণা মানুষের আয়ু কমছে বলে আভাস দিয়েছিল। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে, মানুষের আয়ুষ্কাল প্রতি প্রজন্মে গড়ে তিন বছর করে বৃদ্ধি পাচ্ছে।

বিগত পঞ্চাশ বছরের আয়ুষ্কাল বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, যারা ৬৫ বছর বা তার বেশি বেঁচে থাকেন তাদের আয়ু তাদের বাবা-মার চেয়ে বেশি হয়ে থাকে।

পিএনএএস জার্নালে প্রকাশিত গবেষণাটিতে ১৯৬০ থেকে ২০১০ পর্যন্ত ৬৫ ঊর্ধ্ব জনসংখ্যার জন্ম ও মৃত্যুহার বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক শ্রীপদ তুলজাপুর্কার বলেন, ‘মৃত্যুর সুনির্দিষ্ট সময় নেই। তবে বর্তমান তথ্য বলছে, আমরা আগের চেয়ে দীর্ঘদিন বেঁচে থাকার আশা করতে পারি। কারণ এটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না।’

গবেষণায় বলা হয়, যারা ৬৫ বছর বা তার বেশি বেঁচে থাকেন তাদের আয়ু প্রতি ২৫ বছর পর তিন বছর করে বৃদ্ধি পাচ্ছে। তারা তাদের দাদা-দাদির থেকে কমপক্ষে ছয় বছর বেশি বাঁচার প্রত্যাশা করতে পারেন।

যে ২০টি দেশের উপর গবেষণা করা হয়েছে, তাতে দেখা গেছে, দেশগুলোতে ৫০ বছর ধরে আয়ুষ্কাল বৃদ্ধির এই প্রবণতা অব্যাহত রয়েছে।

নিকটবর্তী অন্য দশকগুলোতেও এই বৃদ্ধির ধারা অব্যাহত ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়।

Share this news on:

সর্বশেষ

img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026
img

‘সাহাব আল-আরদ’

ফিলিস্তিন সংকট ঘিরে নির্মিত এই সিরিজ নিয়ে বিতর্ক কেন? Feb 05, 2026
img
প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য স্বাভাবিক বিষয় নয় : মির্জা আব্বাস Feb 05, 2026
img
জামায়াত দেশকে আফগানিস্তানের মতো তালেবান রাষ্ট্র বানাতে চায় : কামরুল হুদা Feb 05, 2026
img
১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব Feb 05, 2026
img
চিত্রনায়িকা বর্ষার সাথে কে এই অভিনেত্রী? Feb 05, 2026
img
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপযুক্ত বেতন-ভাতা প্রদান করতে হবে : জামায়াত আমির Feb 05, 2026
img
বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিলেন টেপবল ক্রিকেটের উদীয়মান তারকা জাইনুল্লাহ Feb 05, 2026