সংরক্ষিত আসনে আ.লীগের ৪১জন চূড়ান্ত

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।

সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতার কারণে ৪৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও দলটি দুটি আসনে প্রার্থী দেয়নি।

বাকি দুটি আসনে ১৪ দলের শরিক কোনো দল থেকে দেয়া হতে পারে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। শনিবার তাদের নাম ঘোষণা করা হতে পারে।

আওয়ামী লীগ সংরক্ষিত নারী সংসদ সদস্যরা হলেন—

কুমিল্লা থেকে আঞ্জুম সুলতানা, বরগুনা থেকে সুলতানা নাদিরা, জামালপুর থেকে হোসনে আরা, গাজীপুরে রুমানা আলী, ব্রাহ্মণবাড়িয়া থেকে উম্মে ফাতেমা নাজমা বেগম, নেত্রকোনা থেকে হাবিবা রহমান খান (শেফালী), পিরোজপুর থেকে শেখ অ্যানি রহমান, টাঙ্গাইল থেকে অপরাজিতা হক, সুনামগঞ্জ থেকে শামীমা আক্তার খানম, গাজীপুর থেকে শামসুন্নাহার, মুন্সিগঞ্জে ফজিলাতুন নেসা, নীলফামারী থেকে রাবেয়া আলীম, নরসিংদীতে তামান্না নুসরাত বুবলী, গোপালগঞ্জ থেকে নার্গিস রহমান, ময়মনসিংহ থেকে মনিরা সুলতানা, ঢাকা থেকে নাহিদ ইজহার খান, ঝিনাইদহ থেকে খালেদা খানম, বরিশালে সৈয়দা রুবিনা মিরা, চট্টগ্রাম থেকে ওয়াসিকা আয়েশা খান, পটুয়াখালী থেকে কাজী কানিজ সুলতানা, খুলনা থেকে অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্না সরকার, ঢাকায় সুবর্ণা মুস্তাফা, দিনাজপুর থেকে জাকিয়া তাবাসসুম, নোয়াখালী থেকে ফরিদা খানম, খাগড়াছড়ি থেকে বাসন্তী চাকমা, কক্সবাজার থেকে কানিজ ফাতেমা আহমেদ, ফরিদপুরে রুশেমা বেগম, কুষ্টিয়া থেকে সৈয়দা রাশিদা বেগম, মৌলভীবাজার থেকে সৈয়দা জোহরা আলাউদ্দিন, রাজশাহী থেকে সাবিনা আনজুম মিতা, কুমিল্লা থেকে আরমা দত্ত, খুলনা থেকে শিরিনা নাহার, চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেরদৌসী ইসলাম জেসী, শরীয়তপুর থেকে পারভীন হক সিকদার, রাজবাড়ী থেকে খাদেজা নুসরাত, ঢাকায় শবনম জাহান শিলা, চট্টগ্রাম থেকে খাদিজাতুল আনোয়ার, নেত্রকোণা থেকে জাকিয়া পারভীন খানম, মাদারীপুর থেকে তাহমিনা বেগম, ঢাকা থেকে শিরীন আহমেদ ও জিন্নাতুল বাকিয়া।

এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১৫১০ জন।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026
img
ক্যামেরার সামনে পোশাক নিয়ে অস্বস্তিতে সানি লিওন Feb 04, 2026
img
শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় আসছে নতুন শিক্ষা আইন Feb 04, 2026