১৯ নভেম্বর থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট শুরু করছে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৯ নভেম্বর থেকে দশম আন্তর্জাতিক গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে। ঢাকা-মালে রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

 দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালে-তে প্রতি মঙ্গল, শুক্র ও রবিবার একমাত্র এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।

বাংলাদেশী যাত্রীদের সময় ও খরচকে প্রাধান্য দিয়ে দেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা প্রতি মঙ্গলবার ঢাকা থেকে সকাল ১১টা ১০ মিনিট মালদ্বীপের রাজধানী মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে মালেতে অবতরণ করবে। 

একই দিন বিকাল ৩টা ৩৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে রাত ৮টা ৩৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।

প্রতি শুক্রবার ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিট মালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন বিকাল ৩টা ১৫মিনিটে মালে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং রাত ৮টা ১৫মিনিটে ঢাকায় অবতরণ করবে।


এছাড়া প্রতি রবিবার ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট মালের উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মালেতে অবতরণ করবে। একই দিন দুপুর ১টা ৫৫মিনিটে মালে থেকে উড্ডয়ন করে সন্ধ্যা ৬টা ৫৫মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে।


প্রাথমিকভাবে ঢাকা-মালে রুটে সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ২৯, ৫০৮ টাকা এবং রিটার্ণ ভাড়া ৪৫,৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।    

ভ্রমণ পিপাসু বাংলাদেশী পর্যটক ও মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বহুদিনের প্রত্যাশা পূরণ করতে চলেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

Share this news on:

সর্বশেষ

img
ভোলায় ৭০ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিলেন কৃষকলীগ নেতা Feb 05, 2026
img
ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে জিও স্টার Feb 05, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ৬ Feb 05, 2026
img
রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল Feb 05, 2026
img
আমি এমপি হই বা না হই, প্রধানমন্ত্রী তারেক রহমান: হুমাম কাদের Feb 05, 2026
img
হাসিনাপুত্রের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা Feb 05, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে নারীবান্ধব সরকার গঠন করা হবে: গোলাম রব্বানী Feb 05, 2026
img
জামায়াতে যোগ দিলেন বিএনপি-আ.লীগের অর্ধশত নেতাকর্মী Feb 05, 2026
img
এম এ লতিফ খানের মৃত্যুতে তারেক রহমানের শোক Feb 05, 2026
img
নির্বাচন হবে অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো: আমির হামজা Feb 04, 2026
img
যার দেশে ফেরা অদৃশ্য শক্তির ওপর নির্ভর করে, তিনিই জামায়াতকে গুপ্ত বলেন: জাহিদুল ইসলাম Feb 04, 2026
img
নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 04, 2026
img
টি-টোয়েন্টিতে এক নম্বর অলরাউন্ডার এখন সাইম আইয়ুব Feb 04, 2026
img
আমিরের আইডি হ্যাক, ছরওয়ারের বিরুদ্ধে মামলা করছে জামায়াত Feb 04, 2026
img
সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন শিল্পার বোন শমিতা শেঠি! Feb 04, 2026
img
আমি প্রথম বিদ্রোহ করেছি, জামায়াত আমিরের বক্তব্য ঠিক আছে : কর্নেল অলি Feb 04, 2026
img
স্মৃতি-পলাশের বিবাহবাসরে গিয়ে কী দেখেন নন্দিশ? Feb 04, 2026
কারিনার তীক্ষ্ণ দৃষ্টি, নেটিজেনদের কটাক্ষ Feb 04, 2026
img
আমরা সন্ত্রাসের রাজনীতি পেছনে রেখে আসছি: হান্নান মাসউদ Feb 04, 2026
img
সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ Feb 04, 2026