অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি : ওবায়দুল কাদের

সরকারের ওপর দায় চাপিয়ে নিজেদের অযোগ্যতা, অক্ষমতা ও ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছে বিএনপি নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। 

সরকার নাকি ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতাকর্মীদের বানোয়াট মামলায় কারাগারে আটক রাখতে বেপরোয়া হয়ে গেছে,বিএনপি নেতাদের এমন অভিযোগ সরকারের বিরুদ্ধে চিরাচরিত মিথ্যাচার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন সরকারের বিরুদ্ধে কোন ইস্যু খুঁজে পাচ্ছে বলেই কিছু একটা বলতে হবে বলেই এসব নেতিবাচক মিথ্যার আশ্রয় নিচ্ছে বিএনপি। 

তিনি বলেন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্যই বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তাদের কর্মীদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তাই দলীয় কর্মীদের রোষানল থেকে বাঁচতে বিএনপি নেতারা আবোল তাবোল বকছে।

বিএনপি নেতাকর্মীরা একদিকে সন্ত্রাস সৃষ্টি করবে,জনগণের সম্পদ এবং শান্তি নষ্ট করবে,বাসে আগুন দিবে, নিজেরা নিজেরা মারামারি করবে, আর সরকার জনস্বার্থে ব্যবস্থা নিলে বলবে মিথ্যা বানোয়াট মামলায় তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন দেশে আইন তার নিজস্ব গতিতে চলছে, আইন আদালতের ওপর সরকারের কোন হস্তক্ষেপ নেই।

শেখ হাসিনার কাছে অপরাধীর রাজনৈতিক কোন পরিচয় নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশের মানুষ দেখেছে নিজ দলের সমর্থকরা, নেতারা অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি,আইনের গতিকে কোন বাধাগ্রস্ত করেনি।

তিনি বলেন শুদ্ধি অভিযানে গ্রেফতার হয়েছে নিজ দলের অনেক নেতা। আইন-শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগে কোন অপরাধীকে গ্রেফতার করলেই বিএনপি ঢালাও অভিযোগ তোলেন এবং মিথ্যাচার করেন, - ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে বলেন তাহলে কি নিজ দলে চিহ্নিত অপরাধীদের পুষতে চান বিএনপি?

তিনি আরও বলেন অপরাধী আর দুর্নীতিবাজ তোষণ এবং লালন নীতি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ।

অপরাধী কিংবা অপকর্মকারীরা কখনো কোন দলের স্বার্থের পক্ষে ইতিবাচক ভূমিকা রাখে না, এমন মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অপরাধীদের দল যদি অন্যের ক্ষতি করার জন্য পুষতে থাকে তাহলে শেষ পর্যন্ত অপরাধীদের দ্বারা তাদের দলেরই ক্ষতি হয়। 

তিনি বলেন দুধ কলা দিয়ে সাপ পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।ওবায়দুল কাদের প্রশ্ন করে বলেন তাহলে কি বিএনপি নিজ দলের অপরাধীদের পুষতে চান? 

তিনি আরও বলেন আমাদের সকলেরই মনে রাখা উচিত "দুধ কলা দিয়ে সাপ" পোষণ চলে কিন্তু তার ছোবল থেকে রেহাই পাওয়া যায় না।

Share this news on:

সর্বশেষ

img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026