সৌদিতে বাস দুর্ঘটনা: নিহতদের ৮ জনই বাংলাদেশি

সৌদি আরবে বাস উল্টে নিহত ওমরাযাত্রীদের মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে সোমবারের এই দুর্ঘটনায় এ পর্যন্ত ২০ জন প্রাণ হারিয়েছেন।

'আল এখবারিয়া' চ্যানেলের খবরে বলা হয়েছে, পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী একটি বাস ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে অন্তত ২০ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতরা বিভিন্ন দেশের বলে খবরে বলা হয়েছে। তবে সৌদির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি। তাদের নাম পরিচয় জানানো হবে।

দুই দিন আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ওমরাহ পালন শেষে মদিনা থেকে পৌনে পাঁচশ কিলোমিটার দূরে কর্মস্থলে ফেরার পথে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে মোজাম্মেল হোসাইনের (৪৫) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামে।

দুর্ঘটনায় নিহত অন্যজনের নাম সাগর জোমাদ্দার। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বটতলা গ্রামে। সৌদি আরবের আল কাসিম প্রদেশে মোজাম্মেল হোসাইনের রেস্টুরেন্টে কাজে যোগ দিতে দুই বছর আগে দেশ ছেড়েছিলেন সাগর। সম্পর্কে মোজাম্মেলের শ্যালক সাগর।

Share this news on:

সর্বশেষ

img
যারা এক্স আইডি হ্যাকের পর মিথ্যাচার করছে, তাদের ক্ষমা করলাম: জামায়াত আমির Feb 05, 2026
img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026