অস্ট্রেলিয়ার সেই ‘ডিম বালকের’ জন্য ৩৫ লাখ টাকার তহবিল!  

অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মুসলিমবিদ্বেষী মন্তব্যের জেরে তার মাথায় ডিম ভেঙে বিশ্বজুড়ে হিরো বনে গেছেন দেশটির ১৭ বছর বয়সী কিশোর উইল কনোলি।

ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে অস্ট্রেলিয়ার ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা বলছেন, এই হিরোই আমাদের দরকার।

১৭ বছরের কিশোরের এই সাহসিকতাপূর্ণ কাজে উৎসাহ দিতে ও আইনি লড়াইয়ের ব্যয় বহনে ‘গো ফান্ড মি’ ওয়েবসাইটে ‘মানি ফর এগবয়’ নামের একটি তহবিল গঠন করা হয়।

মাত্র দুই হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে এই ইভেন্ট চালু করা হলেও ইতোমধ্যে ৪২ হাজার ডলার জমা পড়েছে। বাংলাদেশি টাকায় যা ৩৫ লাখের উপরে।

তবে এই টাকা হতাহতদের পরিবারকেই দিতে চান ডিম বালক। এই ইভেন্ট বিশ্বের নানা প্রান্তের প্রায় তিন হাজার মানুষ উইলের জন্য মুক্তহস্তে দান করেছেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় প্রাণ হারান ৫০ জন মুসলমান। যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশিও রয়েছে।

কিন্তু হামলাকারীর সমালোচনার বদলে, গোটা ঘটনার জন্য মুসলিম অভিবাসী ও শরণার্থীদেরই দায়ী করেন অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সেনেটর ফ্রেজার অ্যানিং। তার এই মন্তব্যের পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পরদিন মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে তার মন্তব্যের প্রতিবাদ জানান হ্যাম্পটনের কিশোর উইল কনোলি। তার আইনি লড়াইয়ের তহবিল গঠনের জন্য পেজ চালু করে গো-ফান্ড মি, যাতে উইলের আইনি খরচও উঠে আসে এবং আরও ডিম কেনা যায়।

তবে অত টাকা নিতে রাজি নয় বলে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে উইল। আইনি খরচ বাদ দিয়ে পুরো টাকাটাই ক্রাইস্টচার্চ মসজিদের হামলায় নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সোমবার গো-ফান্ড মি পেজের একজন ক্রিয়েটর বলেন, আমি কিছুক্ষণ আগে ‘ডিম বয়’ উইলির সঙ্গে ফোনে কথা বলেছি। তার জন্য গঠিত তহবিলের বেশির ভাগ অর্থ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় হতাহতদের সহায়তায় পাঠাতে চান উইলি।

বিশ্বজুড়ে হিরোর আসনে ‘ডিম বালক’

হুয়িটআস নামের একটি ব্যান্ড দল ‘হিরো অব দ্য আর্থ’ ঘোষণা করেছে তাকে। দেশে দেশে আঁকা হয়েছে গ্রাফিতি, ছাঁপা হয়েছে পোষ্টার। কানাডা বলছে, ডিম বয় তাদের দেশে এলে তাকে বিনামূল্যে ড্রিঙ্কস করাবে। অনেকেই তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন।

ডিম বয়ের প্রতিকৃতি টি-শার্টে ছাপিয়ে বিশ্বজুড়ে বিক্রি হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সংগীত শিল্পীরা ঘোষণা দিয়েছেন, তাদের কনসার্টে আজীবন বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন ডিম বয় উইল। তার খ্যাতি এমনভাবে ছড়িয়ে পড়ছে যে, অনেকেই বলছেন, তাদের দেশে এলে ডিম বালককে ভিআইপি সেবা দেয়া হবে।

 

টাইমস/এএস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026