ঢাকায় এক কবরের দাম দেড় কোটি টাকা!

রাজধানীতে জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে বেড়েছে দাফনের ব্যয়। ঢাকায় কবরের ভাড়া কয়েকগুণ বাড়িয়েছে সিটি করপোরেশন। ঢাকায় কবর সংরক্ষণ দিন দিন যেন সোনার হরিণে পরিণত হচ্ছে। স্বল্প সময় স্বজনদের স্মৃতি ধরে রাখার সুযোগটুকুও নাগালের বাইরে চলে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত নতুন নীতিমালায় কবর সংরক্ষণ ফি ১ কোটি থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।


ঢাকায় দুই সিটি করপোরেশনের অধীনে কবরস্থান আছে মাত্র ৯টি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনটি এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় আছে ছয়টি। এসব কবরস্থানে নতুন করে আর জায়গা বাড়ানোর সুযোগ নেই। তাই মরদেহ দাফনে জায়গার স্বল্পতার কারণে এবং কবর সংরক্ষণে নাগরিকদের নিরুৎসাহিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কবর সংরক্ষণ ফি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

গত ১৮ জানুয়ারি উত্তর সিটির কবরস্থানসমূহের জন্য নতুন নীতিমালা অনুমোদন করেন ডিএনসিসির সচিব ড. মোহাম্মদ মাহে আলম। এই নীতিমালায় কবরের নতুন সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়।

উত্তরা ও বনানী কবরস্থানে আগে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে ২৪ লাখ টাকা এবং ২৫ বছরের জন্য লাগত ৪৫ লাখ টাকা। নতুন নীতিমালা অনুযায়ী, বনানী কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে লাগবে ১ কোটি টাকা আর ২৫ বছরের জন্য গুনতে হবে দেড় কোটি টাকা।

একইভাবে উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরের জন্য ৭৫ লাখ টাকা আর ২৫ বছরের জন্য এক কোটি টাকা, উত্তরা ১২ নম্বর সেক্টর করবস্থানে ১৫ বছরের জন্য ৫০ লাখ আর ২৫ বছরের জন্য ৭৫ লাখ টাকা, উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থানে ১৫ বছরের জন্য ৩০ লাখ আর ২৫ বছর বছরের জন্য ৫০ লাখ টাকা সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালায় উল্লেখ করা হয়, এককালীন সর্বোচ্চ ২৫ বছরের জন্য কবর সংরক্ষণের অনুমতি দেওয়া যাবে। তবে আবেদনকারী মৃত ব্যক্তির পক্ষে কোনো বৈধ উত্তরসূরি, শুভাকাঙ্ক্ষী ১৫/২৫ বছরের অনুমোদিত সংরক্ষণ মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর আবার কবর সংরক্ষণে আগ্রহী হলে ইতোপূর্বে অনুমোদিত মেয়াদের মধ্যে নবায়নের জন্য আবেদন করতে হবে। তার আবেদন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে (১৫/২৫ বছরের) নির্ধারিত নবায়ন ফি পরিশোধ সাপেক্ষে সংরক্ষণের মেয়াদ নবায়ন করা যাবে।

সংরক্ষিত প্রতিটি কবরের জন্য বরাদ্দকৃত জায়গার পরিমাণ ৮'-০" x ৪'-০" এর অতিরিক্ত হবে না বলে নীতিমালায় উল্লেখ করা হয়। বলা হয়, কবর পাকা করার ক্ষেত্রে বরাদ্দকৃত জায়গার বেশি জমি ব্যবহার করা যাবে না। কবরের উচ্চতা হবে ছাদবিহীন অনধিক ৩'-০"।

তবে টাকা খরচ করেও যে কেউ ইচ্ছা করলে ঢাকায় কবর সংরক্ষণ করতে পারেন না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে বা সর্বোচ্চ পর্যায়ের কারো সুপারিশ থাকলে কেবল কবর সংরক্ষণের সুযোগ থাকে। তবে সেক্ষেত্রে মোটা অঙ্কের টাকা গুনতে হয়।

Share this news on:

সর্বশেষ

img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026