চাঁদপুরে সাবেক মেয়র-চেয়ারম্যানসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা
ছবি :সংগৃহীত
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির কার্যালয়ে দলীয় কর্মসূচি পালনের সময় নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের সাবেক মেয়র, উপজেলার সাবেক দুই চেয়ারম্যানসহ ৬৪ জন এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফরিদঞ্জ আমলি আদালত) বাদী হয়ে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলাটি করেন ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন। রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী এড. মোহাম্মদ আলী চৌধুরী।
মামলায় আসামীরা হলেন— ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী (৭৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার (৬৫), ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদার (৪৬)। বাকী আসামীরা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।