৬ মাসে ৩২ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার

চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ গ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ৬ হাজার ৭৪৪ কোটি টাকা নিট ঋণ নিয়েছে। ফলে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৬৬৬ কোটি টাকা।

শুধু ব্যাংক নয়, ব্যাংক-বহির্ভূত উৎস থেকেও সরকারের ঋণ গ্রহণ বেড়েছে। প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকের বাইরে থেকে সরকার ২৪ হাজার ৬৮৮ কোটি টাকা নিট ঋণ নিয়েছে, যা আগের ২০২৩–২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি। গত অর্থবছরের প্রথম ছয় মাসে এই খাত থেকে সরকার ৭ হাজার ৯০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

সামগ্রিকভাবে, অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণও বেড়েছে। প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৪৩২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ গুণ বেশি। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে অভ্যন্তরীণ ঋণের নিট পরিমাণ ছিল মাত্র ৪৫৬ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকারের নেওয়া ঋণের পরিশোধ করতেই ব্যাংক ব্যবস্থা থেকে নতুন ঋণ নিতে হয়েছে সরকারকে। তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকার কোনো নতুন ঋণ নেয়নি; বরং এই সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংককে ৫৮ হাজার ১১৬ কোটি টাকা ফেরত দিয়েছে।

সরকারের ঋণ গ্রহণ বৃদ্ধির একটি কারণ হলো বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন ব্যয় পরিশোধ করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সার ও বিদ্যুৎ বিল পরিশোধের জন্য চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার ১২ হাজার ৫৪২ কোটি টাকা পরিশোধ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ২০২৩–২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে এই বাবদ সরকারের ব্যয় ছিল ৩৬ হাজার ৫৮৬ কোটি টাকা।

অন্যদিকে, ব্যাংক-বহির্ভূত খাত থেকে সরকারের ঋণ বৃদ্ধির আরেকটি কারণ সরকারি সিকিউরিটিজের প্রতি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ আগ্রহ বেড়ে যাওয়া। চলতি অর্থবছরের প্রথমার্ধে ব্যাংক-বহির্ভূত ঋণ গ্রহণের ফলে মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ১৩০ কোটি টাকা।

তবে সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে সরকার সাধারণত ব্যাংক-বহির্ভূত খাত থেকে ঋণ নিয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার তুলনায় ভাঙানোর প্রবণতা বেড়েছে, যার ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সঞ্চয়পত্র থেকে নিট ঋণ না বাড়িয়ে বরং ২ হাজার ২৪৪ কোটি টাকা কমেছে। আগের অর্থবছরের একই সময়ে এই খাতে নিট ঋণ কমেছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা।

সরকার চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ১৭ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ব্যাংক খাত থেকে ৯৯ হাজার কোটি টাকা এবং ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ১৮ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে অর্থবছরের প্রথমার্ধেই ব্যাংক-বহির্ভূত খাত থেকে সরকার পুরো বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৬৮৮ কোটি টাকা বেশি ঋণ নিয়েছে। 

এফ পি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026