ভারতে ভোজ্যতেল আমদানি চার বছরের সর্বনিম্নে

ভারতে গত মাসে ভোজ্যতেল আমদানি চার বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর প্রধান কারণ হলো সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানিতে বড় ধরনের পতন, যা দেশটিতে ভোজ্যতেলের মজুদও তিন বছরের সর্বনিম্ন স্তরে নামিয়ে আনে। গত মঙ্গলবার ভারতের একটি শীর্ষস্থানীয় শিল্প সংস্থা এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুসারে, টানা দুই মাসে স্বাভাবিকের চেয়ে কম ভোজ্যতেল আমদানির কারণে ভারতে মজুদ কমে গেছে। দেশটি বিশ্বের বৃহত্তম ভোজ্যতেল আমদানিকারক সামনের মাসগুলোয় বিশ্ববাজার থেকে বেশি পরিমাণে ভোজ্যতেল সংগ্রহ করতে হতে পারে। ফলে মালয়েশিয়ার পাম অয়েল ও মার্কিন সয়াবিন তেলের দাম বাড়তে পারে।

শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশন (এসইএ) জানিয়েছে, ভারতের পাম অয়েল আমদানি ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় ৩৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ লাখ ৭৩ হাজার ৫৪৯ টনে পৌঁছে। ২০২৪ সালের অক্টোবরে শেষ হওয়া বিপণন বছরে প্রতি মাসে গড়ে ৭ লাখ ৫০ হাজার টনের বেশি পাম অয়েল আমদানি করেছে ভারত।

এসইএ আরো জানিয়েছে, ফেব্রুয়ারিতে সয়াবিন তেল আমদানি ৩৬ শতাংশ কমে ২ লাখ ৮৩ হাজার ৭৩৭ টনে নেমেছে। অন্যদিকে সূর্যমুখী তেল আমদানি ২০ দশমিক ৮ শতাংশ কমে পেয়ে ২ লাখ ২৮ হাজার ২৭৫ টনে পৌঁছেছে। গত মাসে ভারতে মোট ভোজ্যতেল আমদানি ১২ শতাংশ কমে ৮ লাখ ৯৯ হাজার ৫৬৫ টনে নেমে এসেছে, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। এর মূল কারণ ছিল সয়াবিন তেল ও সূর্যমুখী তেলের কম আমদানি।

এসইএর তথ্যমতে, আগামী অক্টোবরে শেষ হতে যাওয়া চলতি বিপণন বছরের প্রথম চার মাসে মোট ভোজ্যতেল আমদানির মধ্যে পাম অয়েলের হিস্যা ৪৩ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৬ শতাংশ।

এদিকে ১ মার্চ পর্যন্ত ভারতের ভোজ্যতেলের মজুদ আগের মাসের তুলনায় ১৪ শতাংশ কমে ১০ লাখ ৮৭ হাজার টনে পৌঁছেছে, যা তিন বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। ভারত প্রধানত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে পাম অয়েল এবং আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া ও ইউক্রেন থেকে সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি করে।

ভারতের জিজিএন রিসার্চের ম্যানেজিং পার্টনার ও ভোজ্যতেল ব্যবসায়ী রাজেশ প্যাটেল বলেছেন, ভারতীয় ভোজ্যতেলের বাজার ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় রয়েছে। এজন্য মার্চে পাম অয়েল ও সয়াবিন তেলের আমদানি বাড়তে পারে।

Share this news on:

সর্বশেষ

img
দুর্দান্ত জয়ে শীর্ষস্থান সুসংহত করল কাতালানরা Feb 08, 2026
img
যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে নিকৃষ্ট’ অপরাধীদের তালিকায় ৮৯ ভারতীয় Feb 08, 2026
img
শিরোপার দৌড়ে ৯ পয়েন্টে এগিয়ে গেল আর্সেনাল Feb 08, 2026
img
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা Feb 08, 2026
img
নতুন বাংলাদেশে কাউকে আর লুটপাট করতে দেব না: সারজিস আলম Feb 08, 2026
img
আজ থেকে হজের ভিসা দিচ্ছে সৌদি আরব Feb 08, 2026
img
ভাঙ্গায় বিএনপিতে যোগ দিলেন শেখ হাসিনার দুলাভাই Feb 08, 2026
img
ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক তুলে নিলো যুক্তরাষ্ট্র Feb 08, 2026
img
জামায়াত নয়, মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার কথা শুনতে চাই : মেজর হাফিজ Feb 08, 2026
img
জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে: আসিফ মাহমুদ Feb 08, 2026
img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026