© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জি এম কাদেরের ইফতার মাহফিলে হট্টগোল-মারধর

শেয়ার করুন:
জি এম কাদেরের ইফতার মাহফিলে হট্টগোল-মারধর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ১৯ মার্চ, ২০২৫

রাজধানীতে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার বিকেলে রাজধানীর ইসিবি এলাকায় একটি হোটেলে দলের ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেলে জাপা চেয়ারম্যান জি এম কাদের অনুষ্ঠানস্থলে পৌঁছামাত্র দুই গ্রুপের মধ্যে হট্টোগোল তৈরি হয়।

পরে সেখানে বেশ কয়েকজনকে মারধর করতেও দেখা যায়।

এ সময় হোটেলের সামনের সড়কেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এসএন 

মন্তব্য করুন